Thursday, July 16, 2026
27.3 C
Dhaka
No menu items!

ব্রিটেনের নির্বাচনে জগন্নাথপুরের ৯ জন কাউন্সিলর নির্বাচিত

ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের জয়জয়কার। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে জগন্নাথপুরের লন্ডন প্রবাসী নয় ব্যক্তি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। লন্ডনের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলররা হলেন- আবদুল মুকিত চুনু, জেনেট রহমান, লুৎফুর রহমান, আবুল কহের চৌধুরী, কাহার চৌধুরী, লিমা কৌরেশী, আহবাব হোসেন, সৈয়দা সামছিয়া আলী ও এহসানুল হক।

জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার সমাজসেবক আবদুল মুকিত চুনু (এমবিই) তৃতীয়বারের মতো ওয়াবার্স এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একই এলাকার সাবেক কাউন্সিলর হেলাল রহমানের স্ত্রী জেনেট রহমান ব্রোমলি বাই ব নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত হন। অন্যদিকে উপজেলার পাটলী গ্রামের লুৎফুর রহমান ম্যানচেস্টার সিটি কাউন্সিল থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। একই গ্রামের আবুল কহের চৌধুরী দ্বিতীয়বারের মতো হ্যাম্পশায়ার থেকে নির্বাচিত হন। ওই গ্রামের কাহার চৌধুরী লেবার পার্টির পক্ষে লেনসবারি এলাকা থেকে এবং শমশির কৌরেশীর স্ত্রী লিমা কৌরেশী স্পিটাপিল্ড থেকে নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের আহবাব হোসেন বেথনালগ্রিন এলাকা থেকে নির্বাচিত হন। এ ছাড়া উপজেলার সৈয়দপুর নোয়াপড়া গ্রামের সৈয়দ তরব আলীর মেয়ে সৈয়দা সামছিয়া আলী ডারলিংটন এবং পৌর এলাকার ইসহাকপুর গ্রামের এনামুল হকের ছেলে এহসানুল হক লন্ডনের একটি ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এ জনপ্রতিনিধিদের বিজয়ে দেশ-বিদেশে অবস্থানরত তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার ঢেউ লেগেছে। বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে আনন্দের ঝড়।

জীবিকার তাগিদে বিদেশে স্থায়ী হলেও এলাকার শিক্ষার উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছেন এ প্রবাসীরা। জগন্নাথপুর পৌরসভাসহ আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন যুক্তরাজ্য প্রবাসীরা।

নির্বাচিত কাউন্সিলর সামছিয়া আলীর চাচা উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া বলেন, আমার আপন ভাতিজি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। যুক্তরাজ্যে সে বাস করলেও এলাকার সার্বিক উন্নয়নে তার অবদান প্রশংসার যোগ্য।

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, বাঙালিদের এই সাফল্যে আমরা গর্বিত। সততা আর নিষ্ঠার সঙ্গে নাগরিকদের অধিকার নিশ্চিতের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন, সেই প্রত্যাশা করছি।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img