Saturday, January 24, 2026
17 C
Dhaka

মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা, সোয়াত-বোম্ব ডিসপোজাল মোতায়েন

ঢাকার বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত থেকে দূতাবাসটির নিরাপত্তায় যুক্ত হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং অতিরিক্ত পুলিশ সদস্য।

সরেজমিনে দেখা গেছে, দূতাবাস এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) টিম ও গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজে উপস্থিত থেকে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। পুরো এলাকা ঘিরে চলছে কঠোর নিরাপত্তা চেকপোস্ট, বাড়ানো হয়েছে টহলও।

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) আলী আহমেদ মাসুদ জানান, “এটি আমাদের রুটিন নিরাপত্তা কার্যক্রমের অংশ। মাঝে মাঝে পরিস্থিতি অনুযায়ী আমরা নিরাপত্তা জোরদার করি। বর্তমানে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন রয়েছে, আমিও ঘটনাস্থলে অবস্থান করছি।”

তবে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছিল একটি গোষ্ঠী। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস কর্তৃপক্ষ তিনজন বাংলাদেশি নাগরিকের নাম, ছবি ও ঠিকানাসহ তথ্য পুলিশের কাছে হস্তান্তর করেছে। এই তথ্য পাওয়ার পরই দূতাবাস থেকে ডিএমপি বরাবর আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়।

এরপর পুলিশ সদর দফতরের নির্দেশে ডিএমপি, সিটিটিসি, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ যৌথভাবে নিরাপত্তা জোরদার করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা রাতেই দূতাবাস এলাকায় উপস্থিত হন এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, সোমবার রাত ৯টার পর থেকেই দূতাবাস এলাকায় পর্যায়ক্রমে সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিম মোতায়েন শুরু হয়। রাতভর চলে নিরাপত্তা তল্লাশি ও নজরদারি কার্যক্রম। ফলে পুরো এলাকা পরিণত হয় উচ্চ নিরাপত্তা জোনে।

বর্তমানে বারিধারা কূটনৈতিক এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি প্রবেশপথে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, গাড়ি ও পথচারীদের তল্লাশি চলছে। এদিকে, গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য হামলার হুমকি সম্পর্কে আরও তথ্য যাচাই-বাছাই করছে বলে জানা গেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...

নির্বাচনের আগে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য...
spot_img

আরও পড়ুন

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করেন। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন এক ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ভুয়া...
spot_img