Sunday, January 25, 2026
21 C
Dhaka

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর অর্ধেকই জুলাই মাসে

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। চলতি বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮১ জন, যার মধ্যে মাত্র জুলাই মাসেই মৃত্যু হয়েছে ৩৯ জনের— অর্থাৎ চলতি বছরের মোট মৃত্যুর প্রায় অর্ধেকই ঘটেছে এই এক মাসে।

বুধবার (৩০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছেন আরও দুজন। তারা দুজনই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

আক্রান্ত ও ভর্তি
একই সময়ে সারা দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭০২ জন।
তবে স্বাস্থ্য অধিদপ্তর কেবল হাসপাতালভিত্তিক তথ্য প্রকাশ করে। ডেঙ্গু পজিটিভ হলেও অনেকে ব্যক্তিগত চেম্বার বা ক্লিনিকে চিকিৎসা নেন, যার হিসাব সরকারি পরিসংখ্যানে নেই। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে।

বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীদের সংখ্যা:

বরিশাল (সিটির বাইরে): ১০৬ জন

চট্টগ্রাম (সিটির বাইরে): ৬৪ জন

ঢাকা বিভাগ (সিটির বাইরে): ৬২ জন

ঢাকা দক্ষিণ সিটি: ৪৯ জন

ঢাকা উত্তর সিটি: ২৯ জন

রাজশাহী (সিটির বাইরে): ৪৫ জন

খুলনা (সিটির বাইরে): ২৩ জন

ময়মনসিংহ (সিটির বাইরে): ৫ জন

রংপুর (সিটির বাইরে): ৩ জন

একই সময়ে ৩৭৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ১৯ হাজার ৩২৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

লিঙ্গভিত্তিক পরিসংখ্যান
৩০ জুলাই পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে:

পুরুষ: ৫৮.৭%

নারী: ৪১.৩%

আগের বছরের তুলনায় অবস্থা ভয়াবহ
২০২3 সালে মোট ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

২০২৪ সালে এখন পর্যন্ত ১,০১,২১৪ জন

২০২২ সালে: ৬২,৩৮২ জন

২০২১ সালে: ২৮,৪২৯ জন

২০২০ সালে: ১,৪০৫ জন

২০১৯ সালে: ১,০১,৩৫৪ জন

গত বছরের একই সময়ের তুলনায়:

আক্রান্ত বেড়েছে ২৩৭%

মৃত্যু বেড়েছে ৪৪%

বিশেষজ্ঞদের মত
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি-পরবর্তী জমে থাকা পানি এবং পরিবেশে তাপমাত্রার বৃদ্ধিই মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে। এ কারণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়— ব্যক্তিপর্যায়ে সচেতনতা এবং নিয়মিত বাসা ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

spot_img

আরও পড়ুন

শয়তানের অনিষ্ট থেকে বাঁচার তিনটি শক্তিশালী আমল

দুনিয়াবি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান...

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...
spot_img

আরও পড়ুন

শয়তানের অনিষ্ট থেকে বাঁচার তিনটি শক্তিশালী আমল

দুনিয়াবি জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরকালে সফল হতে মহান রবের হুকুম মেনে চলার পাশাপাশি রাসুল (সা.)-এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণ করা জরুরি।...

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...
spot_img