Sunday, January 25, 2026
21 C
Dhaka

জাপানের সঙ্গে অংশীদারত্ব জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান

জাপানের সহযোগিতা আরও জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গা শরণার্থী সংকট, যুব উন্নয়ন, শিক্ষা ও খেলাধুলা খাতে জাপানের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “জাপান সব সময়ই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। সম্প্রতি আমার জাপান সফরের সময় যে আন্তরিকতা ও আতিথেয়তা পেয়েছি, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”

বৈঠকে তিনি মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে এটিকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি সমুদ্রভিত্তিক অর্থনীতিতে রূপ নিতে চায়। এই লক্ষ্য অর্জনে জাপানের সহায়তা প্রয়োজন।”

তরুণদের কর্মসংস্থান ও শিক্ষা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, “অনেক তরুণ জাপানে কাজ করতে আগ্রহী, তবে ভাষা একটি বড় চ্যালেঞ্জ। আমরা প্রস্তাব দিয়েছি—জাপানি ভাষা ও কর্মসংস্থানে প্রয়োজনীয় আচরণ শেখাতে জাপানি শিক্ষকরা বাংলাদেশে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে পাঠদান করতে পারেন।”

রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “হাজার হাজার তরুণ রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে উঠছে কোনো ভবিষ্যতের আশা ছাড়াই। তারা হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছে, যা উদ্বেগজনক।”

জাপানের প্রতিনিধি মিয়াজাকি কাতসুরা জানান, বাংলাদেশ এশিয়ায় জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি চলমান উন্নয়ন প্রচেষ্টায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। জুলাই আন্দোলনে নিহত ও আহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন তিনি।

মিয়াজাকি আরও জানান, বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণকে সামনে রেখে জাইকা বিচারব্যবস্থা, জনপ্রশাসন, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়নে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে, যা উভয় দেশের সরকার, বেসরকারি খাত ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত হবে।

নারী খেলোয়াড়দের সাফল্যের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে। সরকার হোস্টেল সুবিধা বাড়াচ্ছে, তবে তাদের স্বাস্থ্য ও প্রশিক্ষণের জন্য অতিরিক্ত সহায়তা প্রয়োজন।” জবাবে মিয়াজাকি জানান, জাপান এই খাতে সহায়তা বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে।

বৈঠকে অধ্যাপক ইউনূস ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি ঋণ ও অনুদান সহায়তার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান এবং আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক উন্নয়ন সহায়তার (ODA) সীমা ৩০০ বিলিয়ন ইয়েন থেকে ৪৫০ বিলিয়ন ইয়েনে উন্নীত করার আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ সবসময় জাপানের বন্ধুত্ব ও অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img