Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যুর জন্য নির্মম দুর্ভাগ্যই দায়ী

‘আমি বেঁচে থাকার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আমার সব দিকে অন্ধকার নেমে আসছে। তাই এই সিদ্ধান্ত নিতে হলো। আমার মৃত্যুর জন্য আমার নির্মম দুর্ভাগ্যই দায়ী।’ জেসমিন আক্তারের কর্মস্থলে তার ব্যবহূত ড্রয়ার থেকে গতকাল বৃহস্পতিবার ছোট্ট এই চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুট লিখে নিচে নিজের নাম ও তারিখ লিখে রেখেছিলেন তিনি। এটি লেখার তারিখ ৩০ এপ্রিল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোষাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন জেসমিন। গত সোমবার রাজধানীর পাইকপাড়ার সরকারি কোয়ার্টার থেকে দুই শিশু সন্তানসহ তার মৃতদেহ উদ্ধার করা হয়। ফুটফুটে শিশু দুটির নাম হাসিবা তাসনিম হিমি (৮) ও আদিবা তাহসিন হানি (৫)। এ ঘটনার পর থেকে জেসমিনের স্বজনের কারও কারও এবং পুলিশের প্রাথমিক ধারণা ছিল- দুই সন্তানকে হত্যার পর আত্মহননের পথ বেছে নিয়েছিলেন তিনি।

দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, জেসমিনের কর্মস্থলের একটি ড্রয়ার ভেঙে সেটির ভেতরে একটি চিরকুট পাওয়া গেছে। তার সহকর্মীরা সেটি দেখে নিশ্চিত করেছেন চিরকুটের লেখার সঙ্গে জেসমিনের হাতের লেখার মিল রয়েছে। এরপরও বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এদিকে এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। স্বজনরা মামলা না করায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তবে জেসমিনের স্বজনদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছে পুলিশ। কিন্তু এখন পর্যন্ত সন্দেহ করার মতো কোনো ক্লু পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান এএম সেলিম রেজা মন্তব্য করেছিলেন, আঘাতের ধরনগুলো তার কাছে ‘ব্যতিক্রমধর্মী ‘ মনে হয়েছে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত একাধিক পুলিশ কর্মকর্তা জানান, নিহত তিনজনের গলা কাটা ছিল। জেসমিনের গলার পাশাপাশি দুই হাতের কবজির কাছে কাটা ছিল। বুকে ছিল কমপক্ষে ১২টি আঘাতের চিহ্ন। বড় মেয়ে হিমির পেটে তিনটি আঘাতের চিহ্ন। তার বাম হাতের কবজি কাটা ছিল। ছোট মেয়ে হানির পেটে একটি এবং ডান হাতের কবজির কাছে কাটা ছিল। জেসমিনের শরীরের বিভিন্ন জায়গায় এত কাটার দাগ থাকায় প্রশ্ন উঠেছিল- আত্মহননের পথ বেছে নিলে কীভাবে শরীরে এত আঘাতের চিহ্ন থাকে! আবার ঘটনার সময় বাসায় অন্য বাসিন্দারা থাকলেও কেন তারা বিষয়টি সামান্য আঁচ করতে পারেননি।

তবে পুলিশের একাধিক কর্মকর্তার ভাষ্য- মানসিকভাবে চরম ভারসাম্যহীন হয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে নিজের শরীরের নানা জায়গায় এলোপাতাড়ি আঘাত করা সম্ভব। চিরকুট পাওয়ার পর এ ধারণা আরও জোরালো হয়েছে।

নিহতদের স্বজনরা জানান, যে কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে সেটি ভেতর থেকে বন্ধ ছিল। ভেতরে উচ্চৈঃস্বরে টেলিভিশনও চলছিল। এ ছাড়া ফ্যানও চালানো অবস্থায় ছিল। তাই হয়ত ভেতর থেকে সাড়া-শব্দ পাওয়া যায়নি।

জেসমিনের খালাত বোন রেহানা পারভীন জানান, জেসমিন অনেক দিন ধরে মানসিক সমস্যা ও মাইগ্রেনের ব্যথায় ভুগছেন, এটা পরিবারের সবাই জানতেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ তিনি দুশ্চিন্তা করতেন। দেশ-বিদেশে তিনি চিকিৎসাও নিয়েছেন। তাছাড়া জেসমিন ও তার স্বামী জাতীয় সংসদের অ্যাসিস্ট্যান্ট লেজিসলেটিভ ড্রাফটসম্যান হাসিবুল ইসলামের মধ্যে কোনো বিষয় নিয়ে চরম বিরোধের কথা তার জানা নেই।

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img