আনিস মিয়া
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । গত ২ জুলাই রবিবার স্কুল ছাত্রীর মা জুলেখা খাতুন বাদি হয়ে থানায় একটি মামলা করেন। স্থানীয় এলাকাবাসী কাছ থেকে জানা যায় , মাইজবাগ ইউনিয়নের বড়জোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই শিশু ছাত্রী স্কুলের পাশে বিদ্যালয়ের সভাপতি কালাম ভূইয়ার ঘরের বারান্দায় গত শনিবার দুপুরে সহপাঠিদের নিয়ে খেলা করছিল। এ সময় একই গ্রামের লিয়াকত আলি ভূইয়ার ছেলে রাজন ভূইয়া (২২) অন্যান্য শিশুদের বের করে দিয়ে এ ছাত্রীটিকে আটকে রাখে। পরে ঘরের দরজা বন্ধ করে ওই শিশু ছাত্রীকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। ভয়ে শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং রাজন পালিয়ে যায়।
২ জুলাই রবিবার ১১ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক জরুরি সভা আহবান করেন। এ সময় এলাকার শতশত লোক প্রহসনের বিচারের প্রতিবাদ করে বিক্ষোদ্ধ হয়ে উঠে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান ঘটনাস্থল থেকে শিশু ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে শিশুটির মা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কারী অফিসার এস আই সজীব ঘোষ সিএইচটি মিডিয়াকে জানান, মেয়েটির জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।


