Saturday, December 13, 2025
17 C
Dhaka

আজ থেকে বোধনের ২দিনের রণজিৎ nরক্ষিত প্রয়াণ দিবসের স্মরণানুষ্ঠান শুরু

।। বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতকে নিয়ে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের দুদিনের স্মরণানুষ্ঠানের আজ থেকে শুরু।।

ইভান পাল

আমার প্রাণের মানুষ আছে প্রাণে,

     তাই হেরি তায় সকল খানে॥

বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী এবং যিনি দীর্ঘ সময় যাবৎ বোধন আবৃত্তি পরিষদের সভাপতি ছিলেন, বোধনের প্রাণের মানুষ রণজিৎ রক্ষিতের প্রথম প্রয়াণ দিবসে “প্রাণের মানুষ আছে প্রাণে” শিরোনামে দুই দিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে “বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম”।। আজ প্রথমদিন মঙ্গলবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে কাকুর ডায়েরি থেকে আবৃত্তি এবং এ ডায়েরি একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সৌহার্দ্যের সম্মিলনের এ মানুষটি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোধন আবৃত্তি স্কুলের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ এবং আমৃত্যু অধ্যক্ষ ছিলেন।

এ স্মরণানুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবি ও সাংবাদিক আবুল মোমেন, সরকারি চারুকলা কলেজ, চট্টগ্রাম এর সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রবীর সেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ারের সঞ্চালনায় মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন কবি আনন্দমোহন রক্ষিত ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান।

কথামালা পর্বে কথামালায় অতিথি ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ১৯৮৭ সাল থেকে বোধনের সাথে গাঁটছড়া বেঁধেছি। তখন চট্টগ্রামের মুসলিম হলের সম্মুখে স্বৈরাচার বিরোধী অনুষ্ঠানে তাঁকে আমি খুব কাছ থেকে পেয়েছি। তখন থেকেই রণজিৎ দা আমার বয়সে বড় হলেও তিনি সবসময় আমাকে বড় পরিসরে দেখতে চাইতেন। তাঁরই হাত ধরে আজ বোধন আবৃত্তি অঙ্গনে পথিকৃত। তিনি বোধনকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। মানুষ হিসেবে এত বিনয়ী তাঁর সান্নিধ্যই যে অনন্য। তাঁর বিকল্প তো আমি কাউকে দেখি নাই। তিনি এ সংস্কৃতি অঙ্গনকে তিনি আরো কিছু দিতে পারতেন।”

কবি আবুল মোমেন বলেন, “আমাদের ছাত্রজীবনের নবীনবরণ অনুষ্ঠানে সবার মধ্যে ভালো করার ভেতরকার প্রতিযোগিতা চলতেন। তখন আবৃত্তি নিয়ে তেমন আলোচনা হতো না। তখন রণজিৎদা একটি আবৃত্তি করেন। তাঁকে আমি সেই আগাগোড়া মানুষ হিসেবে দেখেছি। আজকাল মানুষগুলো অনেক চালাকচতুরভাবে দেখছি। এ চতুর মানুষগুলো সবার সঙ্গে বন্ধুত্ব করে। কিন্তু রণজিৎদার মতো সরলমনা মানুষগুলো ভেতরে ভেতরে কষ্ট পেতেন। তাঁর রুচিবোধ ও বিশ্বাস ভালোবাসায় তাঁর বন্ধুত্বতায় অনেকদূর এগিয়ে নিয়েছেন। তিনি বোধনকে আবৃত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।”

এতে আরও বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম সাধারণ সম্পাদক এসএম আবদুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহসভাপতি সুবর্ণা চৌধুরী।

পরে আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা কাকুর ডায়েরি থেকে একক আবৃত্তি পরিবেশনায় অংশ নেন আবৃত্তিশিল্পী সঞ্জীব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস, রাশেদ হাসান, রেখা নাজনীন, কংকন দাশ, নিশাত হাসিনা শিরিন, দেবাশীষ রুদ্র, হাসান জাহাঙ্গীর, সুমন বিশ্বাস, মুবিদুর রহমান সুজাত, সেলিম রেজা সাগর, লুবাবা ফেরদৌসী সায়কা, আল ইমরান, এহতেশামুল হক, উমেসিং মারমা, মেজবাহ চৌধুরী ও নাহিদ নেওয়াজ। এছাড়াও বোধনের আবৃত্তিশিল্পী ইসমাইল চৌধুরী সোহেল, সঞ্জয় পাল ও মৃন্ময় বিশ্বাস।

উল্লেখ্য, বরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ছিলেন। আমৃত্যুকাল বোধন আবৃত্তি স্কুলের  অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ২৩ অক্টোবর সন্ধ্যায় নগরীর আগ্রাবাদে একটি আলোচনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করে লিফটে নামার সময় বরেণ্য এই শিল্পী  হৃদরোগে আক্রান্ত হন।। এরপর টানা এক সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আর অবশেষে গতবছরের ৩০ অক্টোবর মঙ্গলবার দুপুরে মৃত্যুর কাছে হার মানেন বোধনের প্রাণ পুরুষ রণজিৎ রক্ষিত।।

রণজিৎ রক্ষিতের জন্ম ১৯৪৮ সালের ১০ জানুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া গ্রামে। বাবা বিপ্লবী যতীন্দ্রমোহন রক্ষিত ও মা রানি রক্ষিত।

অংশগ্রহণ করেন ১৯৬৫ সালের শিক্ষা আন্দোলনে ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে।।  ১৯৬৭ সাল থেকে চট্টগ্রাম বেতারে নিয়মিতভাবে কাজ করতেন। অভিনয় করেন চারটি টেলিফিল্মে।

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে তিনি সম্মানিত হন বারংবার। শুধু এই বাংলাতেই নয় ওপার বাংলাতেও সমান কদর ছিল গুনী এই শিল্পীর। ওপার বাংলার বিভিন্ন আবৃত্তি অনুষ্ঠানেও দেখা যেত গুনী এই শিল্পীকে।।

তিনি মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ ৪১ বছর জীববিজ্ঞানের শিক্ষক ছিলেন।

আর বোধন তাঁর কাছে ছিল প্রাণের জায়গা। তাঁর আরেকটি পরিবার, আরেকটি ভালোবাসার জগৎ।।

বোধনের প্রতিটি সদস্যের কাছে রণজিৎ রক্ষিত ছিলেন তাঁদের সবথেকে কাছের মানুষ।। তাঁদের প্রাণের মানুষ।।

 

 

 

spot_img

আরও পড়ুন

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...

দশ দিনের আবেদনের সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশি...
spot_img

আরও পড়ুন

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার উত্থান যেন রূপকথাকেও হার মানায়। ১৯৭৫ সালের শুক্রবার ( ১৫ আগস্ট) মুক্তি পাওয়া কে বালাচন্দর...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান তুলে দুর্দান্ত এক রেকর্ডগড়া ঝড়...
spot_img