Saturday, December 13, 2025
17 C
Dhaka

বরগুনার খালেদা আক্তারের সাফল্যের গল্প

এম. এস. রিয়াদ (বরগুনা):

খালেদা আক্তার বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের মৃত মো: আইয়ুব আলীর ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে চতুর্থ নম্বরে খালেদা। শত দুঃখ আর মনে ব্যথা নিয়েও থেমে থাকেন নি খালেদা। এসএসসি পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েই বাবাকে হারাতে হয়েছে তাঁকে। মা মোসা: ছাহেরা বেগম ও অন্য ভাই বোনদের নিয়ে এগিয়ে চলেন স্বপ্নের সোপান ছুঁতে। দ্বাদশ উত্তীর্ণের পরপরই বরগুনা শহরের পশ্চিম বরগুনার মো: মিজানুর রহমান (মনু) এর সাথে বিয়ের পিড়িতে বসতে হয় তাঁকে। অল্প বয়সে বিয়ে হলেও ঝড়ে পড়তে হয়নি পড়াশুনা ও নিজের সুন্দর একটি ক্যারিয়ার গড়া থেকে। স্বামী মনু মিয়ার অনুপ্রেরণা পেয়ে এগিয়ে চলেন দুর্বার গতিতে। ইচ্ছে শক্তি নিয়ে যাতে যেতে পারেন উচ্চ আশার দ্বারপ্রান্তে।

এমন মনোবল নিয়ে ছুটে চলা শুরু হয় নতুনভাবে। খালেদা আক্তার ৩১ নং চরলাঠিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে প্রাথমিক, হাড়িটানা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০২ সালে মাধ্যমিক, পাথরঘাটা মহাবিদ্যালয় থেকে ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক, বরগুনা সরকারি কলেজ থেকে ২০১০ সালে ইংরেজি নিয়ে সম্মান ও বরিশাল (ব্রজমোহন) বি.এম কলেজ থেকে ২০১৩ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপরই শুরু হয় বাংলাদেশ কর্ম কমিশন (বিসিএস) টার্গেট পূরণের দৌঁড়-ঝাপ। তবে ইতোমধ্যে খালেদা এক কন্যা সন্তানের জননী হয়ে গেছেন। কন্যা সন্তানের পরে একটি ছেলে সন্তান জন্ম দেয় খালেদা। বরিশাল কনফিডেন্স এ বিসিএস কোচিং করতে গিয়েও মেয়ে মৌমিতার খাবারের রুটিনে ছিলেন খালেদা।

ছেলে ছোট থাকায় ডিস্টার্ব হলেও মেয়ের কারণে তা মনে হয়নি। খালেদার ছেলে মাকে বলত তুমি পড়াশোনা চালিয়ে যাও। আমি বাবুকে দেখব। আজ মেয়ে মৌমিতা ৫ম শ্রেণি ও ছেলে আরিফিন নার্সারিতে অধ্যায়ন করছে। শিক্ষক প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাসকে এখনও শ্রদ্ধার উচ্চাসীনেই রাখেন। বলা চলে খালেদার মাথার তাজ তিনি। শত বাধা উপেক্ষা করে আজ তিনি একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। ৩৫ তম বিসিএস এ প্রথম চয়েজ এডমিন থাকলেও শিক্ষা ক্যাডারই পেতে হয়েছে তাঁকে। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে সংবর্ধনাও পেয়েছিলেন তিনি। বর্তমানে বরগুনা সরকারি মহিলা কলেজে (প্রভাষক ইংরেজি) কর্মরত রয়েছেন খালেদা। কঠোর অধ্যবসায়ই পারে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে। এমন কথাই ব্যক্ত করলেন খালেদা আক্তার।

spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...

দশ দিনের আবেদনের সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য দেশি...

গণভোটের প্রার্থী আমি’—ঢাকা-১০ এ আসিফ মাহমুদের বার্তা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ...
spot_img

আরও পড়ুন

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয় দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। মাত্র ৮১ বলে অপরাজিত ২২৯ রান তুলে দুর্দান্ত এক রেকর্ডগড়া ঝড়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের গাওয়া গান নয়—এবার আন্তর্জাতিক টপ চার্ট দখল করছে এআই–জেনারেটেড গান। সেই সঙ্গে বাড়ছে অনুকরণ ও...
spot_img