Sunday, July 19, 2026
28.3 C
Dhaka
No menu items!

গাইবান্ধায় হাসপাতালের শিশু ওয়ার্ড অাধুনিকায়নের দাবিতে তত্বাবধায়কের নিকট স্বারকলিপি প্রদান

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ

গাইবান্ধার ২০০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের আধুনিকায়ন সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সুযোগ-সুবিধার দাবিতে গাইবান্ধা সদর হাসপাতালের তত্বাবধায়ক বরাবর স্বারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা।

গত (০৩ জুন), রবিবার হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন শেষে এনসিটিএফ সদস্যরা হাসপাতালের তত্বাবধায়কের নিকট এ স্বারকলিপি হস্তান্তর করেন।
পরিদর্শনের সময় শিশু ওয়ার্ডের টয়লেট এর সমস্যা পাওয়া যায় এছাড়াও ওয়ার্ডে ঝুড়ি বা গামলা না থাকার কথা জানান রোগীর স্বজনেরা। এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়কের কাছে তুলে ধরা হয় এবং কয়েকটি দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারক লিপিতে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের আধুনিকায়ন, শিশু রোগীর জন্য পৃথক টিকিট কাউন্টার, শিশু ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি করা, হাসপাতালে আগত রোগি ও স্বজনের সন্তানদের জন্য বিনোদন কর্ণার গড়ে তোলা, অন্তঃবিভাগে প্রতিদিন দুইবার করে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রাউন্ডের ব্যবস্থা করা, হাসপাতালের পর্যাপ্ত ডাক্তার ও জনবল নিয়োগের দাবি তুলে ধরা হয়।

দাবির প্রেক্ষিতে হাসপাতালের তত্বাবধায়ক ডা. অমল চন্দ্র সাহা বলেন, হাসপাতালের ভবন সম্প্রসারণ এর উদ্যোগ নেয়া হয়েছে, পরিষ্কার পরিচ্ছনতার জন্য প্রতিদিন রোগী ও তাদের স্বজনদের স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়। তিনি আরো জানান, আমাদের লোকবলের সংকট রয়েছে, অর্থ বরাদ্দ কম। তারপরেও আমরা পর্যাপ্ত সেবা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। পর্যায়ক্রমে দাবিগুলো পূরনের চেষ্টা করবেন বলে জানান।

পরিদর্শন ও স্বারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি মো. মশিউর রহমান মুছা, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান অন্তর, শিশু গবেষক মো. মাহমুদ হাসান সিরাজ, শিশু সাংবাদিক আব্দুল্লাহ আজারাফ, শিশু সংসদ সদস্য মো. মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার তাওহীদ তুষার প্রমুখ।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img