Wednesday, June 10, 2026
27.6 C
Dhaka

৫ লাখ টাকা কাবিনে বিয়ের সিদ্ধান্তের পর সমাধান পরকীয়ার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক নারীর বাড়িতে অবস্থানকালে পরকীয়ার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়েছেন সফিক সিকদার নামে এক বিএনপি নেতা। পরে উভয় পক্ষের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে বিষয়টির মীমাংসা হয় এবং তাকে আর পুলিশের হেফাজতে নেওয়া হয়নি।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সফিক সিকদার ওই ইউনিয়নের কটামারা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী এক নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সফিক সিকদারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা চলছিল। সোমবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে বিষয়টি টের পান স্থানীয়রা। পরে বাড়িটি ঘেরাও করে তাকে আটক করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। একই সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত হন।

ঘটনার পর উভয় পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। দীর্ঘ আলোচনার একপর্যায়ে সফিক সিকদার ও ওই নারীর সম্মতিতে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করা হয়।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে একজন নারী ও একজন পুরুষকে আটকের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে পুলিশ ফিরে আসে।

বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, উভয় পক্ষের সম্মতিতে ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় এলাকায় উত্তেজনা প্রশমিত হয়েছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...

ফুটবল কূটনীতিতে নতুন মাত্রা, বাংলাদেশিদের দৃষ্টি নরওয়ের দিকে

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এবার বাংলাদেশের ফুটবল সমর্থকদের দৃষ্টি...

তামজিদ-শান্ত-মোসাদ্দেকের ব্যাটে বড় পুঁজি গড়ল বাংলাদেশ

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন ব্যাটারের...
spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি এবং...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন দেখা খুবই সাধারণ একটি দৃশ্য। একের পর এক ভিডিও বা শর্টস দেখার অভ্যাস অনেক শিশুর...
spot_img