Sunday, October 11, 2026
33.2 C
Dhaka

গুড়ার সোনাতলা মাঠে শোভা পাচ্ছে গ্লাডিওলাস ফুল, ফুল চাষে ভাগ্য বদল হচ্ছে চাষীদের

মোঃ ফাহিম আহম্মেদ রিয়াদ (বগুড়া)ঃ

বগুড়ার সোনাতলা উপজেলার মাঠে শোভা পাচ্ছে গ্লাডিওলাস জাতীয় সুন্দর সুন্দর ফুল। ফুল বিক্রি করে অনেক বেকার শিক্ষিত যুবক ও কৃষক সংসারের বাড়তি আয় করে জীবনযাত্রা কাটাচ্ছেন। বাণিজ্যিক ভাবে এ ফুল চাষ করে ভাগ্য বদলে গেছে অনেকের। এদেরই একজন সোনাতলা পৌর এলাকার চমরগাছা গ্রামের মোন্তেজার রহমান। তিনি ধান, পাট, লাউ, কুমড়া, আদাসহ বিভিন্ন ফসলের পাশাপাশি ফুল চাষ করে সংসারে অভাবনীয় সাফল্য এনেছেন। স্বচ্ছলতা এনেছেন। তিনি মনে করেন ফুল চাষ করা লাভজনক। বর্তমানে বাজারে ফুলের অনেক চাহিদা।

সব ধরণের মাটিতে গ্লাডিওলাস চাষাবাদ করা যায়। তবে দোআঁশ মাটি উত্তম। করম লাগানোর ৭৫-৯০ দিনের মধ্যে গাছে ফুল আসে। তিনি জানান দীর্ঘদিন আগে উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ফুল চাষে উদ্বুদ্ধ ও পরামর্শ দেন। সেই মোতাবেক ২০১৩ সালে বাড়ির পাশে চার শতক জমিতে একহাজার টাকা ব্যয় করে গ্লাডিওলাস ফুল চাষ করে সেখান থেকে ১৫ হাজার টাকার ফুল বিক্রি করি। ফুল চাষে লাভ হওয়ায় পরবর্তীতে ফুল চাষের পরিধি বৃদ্ধি করি। ২০১৭ সালে এক বিঘা জমিতে দশহাজার টাকা ব্যয়ে ফুল চাষ করে সেখান থেকে দুই লক্ষাধিক টাকার ফুল বিক্রি করি।

এ বছরে তিনি এ পর্যন্ত প্রায় একলাখ টাকার ফুল বিক্রি করেছেন। আরো কয়েক হাজার টাকার ফুল বিক্রি করবেন। ফুল ব্যবসায়ীরা তার কাছ থেকে নগদ টাকায় ফুল ক্রয় করেন। তিনি ফুল বিক্রির টাকায় কয়েক শতক জমি ক্রয়, দুই মেয়ের বিয়ে,আধাপাকা ঘর-বাড়ি নির্মাণ,ছেলেকে লেখাপড়া করানো ও ভাল খাবার খেতে পারছি। গতকাল সরেজমিনে মোন্তেজার রহমানের ফুলের জমিতে গিয়ে দেখা যায় ফুল চাষে স্ত্রী ফাতেমা বেগম তাকে সর্বাত্মক ভাবে সাহায্য করছেন। সংসারের কাজের পাশাপাশি তিনি ফুল উৎপাদনের সাথে জড়িয়ে গেছেন।

তিনি বলেন ফুল চাষ করে এলাকার নান্দনিক সৌন্দর্য্য একদিকে যেমন বাড়ানো যায়, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহ উদ্দীন সরদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা জানান চমরগাছা গ্রামের মোন্তেজার রহমান ও সুজাইতপুর গ্রামের মোঃ শাকিলকে ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ফুলের প্রদর্শনী দেয়া হয়েছে। তাদেরকে উপজেলা কৃষি অফিস থেকে কারিগরি সহায়তা ও যথাযথ সুপরামর্শ দিয়ে আসছি।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগে যোগাযোগ করে বিনামূল্যে গ্লাডিওলাস ফুলের বীজ দেয়া হয়েছে। যখন তাদের জমিতে ফুল ফোটে তখন প্রস্ফুটিত নানা রঙের ফুল দেখে আনন্দে মন ভরে ওঠে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কবিতা আনজু-মান-আরা ও বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ অনেকে মোন্তেজার রহমানের ফুলের প্রদর্শনী দেখে প্রশংসা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন ব্যক্তিগত উদ্যোগে সম্প্রতি যশোর থেকে বিভিন্ন ফুলের বীজ সংগ্রহ করে মোন্তেজার রহমানকে দেয়া হয়েছে। ইতোমধ্যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কবিতা আনজু-মান-আরা ফুল বিভাগ থেকে সরবরাহকৃত গ্লাডিওলাস ফুলের করম থেকে মানসম্পন্ন ফুলের উৎপাদন দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি পলি ছাউনি চাষাবাদের মাধ্যমে সারাবছর ব্যাপী জারবেরা চাষের প্রতিও সোনাতলার ফুল চাষীদের উদুুদ্ধ করার চেষ্টা করছেন। ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কবিতা আনজু-মান-আরা জানিয়েছেন গ্লাডিওলাস সারাবছর চাষ করা যায়। বর্ষাকালে পলি ছাউনি ব্যবহার করে গ্লাডিওলাস ফুল চাষ করলে ফুলের চাহিদা যোগানের পাশাপাশি অর্থনৈতিকভাবে আরও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। তিনি আরো জানান বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে গ্লাডিওলাস ফুলের জুড়ি নেই। বর্তমানে এ ফুল চাষ একটি উৎপাদনমুখী লাভজনক অর্থনৈতিক কর্মকান্ড।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বারি গ্লাডিওলাস-৩, বারি গ্লাডিওলাস-৪ ও বারি গ্লাডিওলাস-৫ ফুল চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। অতি শ্রীঘ্র ফুল চাষের উন্নত কলাকৌশলের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে ফুল ফসলের ব্যাপক চাষাবাদের মাধ্যমে দারিদ্র বিমোচন ও নারীদের কাজের সম্পৃক্ততার কথাও তিনি উল্লেখ করেন।

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img