Saturday, January 24, 2026
17 C
Dhaka

ভাঙন আতঙ্কে চাঁদপুর, ৮২৭ কোটির প্রকল্প কি পারবে শহর বাঁচাতে?

চাঁদপুর মেঘনা পাড়ের মানুষের কাছে ‘চাঁদপুর শহর রক্ষা বাঁধ’ কেবল একটি অবকাঠামো নয়, এটি টিকে থাকার শেষ সম্বল। স্বাধীনতার পর থেকে দফায় দফায় সংস্কার হলেও ভাঙন থামেনি। বর্তমানে ৮২৭ কোটি টাকা ব্যয়ে চলছে বিশাল এক পুনর্বাসন প্রকল্প। তবে মাঠপর্যায়ে কাজের মন্থর গতি এবং বারবার নদীগর্ভে ভিটেমাটি হারিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও ক্ষোভ।

প্রকল্প পরিদর্শন ও অনুসন্ধান করে জানা গেছে, ১৯৭২ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ নির্মিত হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় বড় ধরনের কোনো সংস্কার না হওয়ায় এবং মেঘনার তীব্র স্রোতে বাঁধের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ২০১৯ সাল থেকে ভাঙন ভয়াবহ রূপ নেয়। বিশেষ করে পুরান বাজার ও নতুন বাজার এলাকায় প্রতি বর্ষায় আতঙ্ক সৃষ্টি হয়।

২০২৪ সালের মে মাসে শুরু হওয়া ৮২৭ কোটি টাকার এই প্রকল্পে ১৯টি প্যাকেজে কাজ চলছে।নতুন বাজার লঞ্চঘাট থেকে পুরানবাজার রণগোয়াল পর্যন্ত ৩৩৬০ মিটার।
২৩ লাখ ব্লক, ১০ লাখ জিওব্যাগ এবং ২৯ হাজার মিটার জিও পাইপ বসানোর কাজ চলমান রয়েছে।

বর্তমানে জিওব্যাগ ডাম্পিং শেষে ব্লক ডাম্পিংয়ের কাজ শুরু হলেও স্থানীয়দের অভিযোগ, কাজের গতি অত্যন্ত ধীর। নদীপাড়ের বাসিন্দাদের প্রশ্ন, “বর্ষা আসার আগে কাজ শেষ না হলে এই ব্লকের সুফল কি আমরা পাবো?”

ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, অনেকেই তিন থেকে চারবার তাদের ঘরবাড়ি স্থানান্তর করেছেন। সরকার টাকা খরচ করছে ঠিকই, কিন্তু কাজ যদি সময়মতো না হয় তবে আমাদের ঘরবাড়ি নদীতে যাওয়ার পর বাঁধ দিয়ে কী লাভ?”

শাহীন , মিজান, সুবাস সহ আরো অনেক স্থানীয়দের দাবি, কাজের গুণগত মান এবং টেকসই স্থায়িত্ব নিশ্চিত করতে হবে যাতে বারবার তালি দেওয়ার প্রয়োজন না পড়ে।

কাজের ধীরগতির বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম জানান, বড় এই প্রকল্পটি মনিটরিং করার জন্য ডিপার্টমেন্টের নিজস্ব টাস্কফোর্স কাজ করছে। ফিজিক্যাল ভিজিটের পাশাপাশি ভিডিওর মাধ্যমেও তদারকি চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ২০২৭ সালের জুনের মধ্যেই মানসম্মতভাবে কাজ শেষ করা সম্ভব হবে।

প্রকল্প ব্যায় ৮২৭ কোটি টাকা সুবিধাভোগী সংখ্যা প্রায় ৫.৫ লাখ মানুষ। প্রধান চ্যালেঞ্জ নদীগর্ভে বারবার তলিয়ে যাওয়া ও কাজের মন্থর গতি বর্তমান অবস্থা পাথর ও ব্লকের ডাম্পিং পর্যায় দেখা যায়।

চাঁদপুরের অস্তিত্ব রক্ষায় এই প্রকল্পের কোনো বিকল্প নেই। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজের গতি যদি নদী ভাঙনের গতির চেয়ে কম হয়, তবে প্রকল্পের মূল উদ্দেশ্য ভেস্তে যেতে পারে। মেঘনার রুদ্ররূপ ধারণ করার আগেই দৃশ্যমান অগ্রগতি চান চাঁদপুরবাসী।

শিমুল অধিকারী সুমন চাঁদপুর

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img