Saturday, January 24, 2026
17 C
Dhaka

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

১৬ ডিসেম্বর ভোরে নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, বিজয় র‌্যালি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা। সঞ্জীব কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষ।

সভাপতির বক্তব্যে ইউএনও সাজিয়া শাহনাজ তমা বলেন,
“১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। দীর্ঘ ব্রিটিশ শাসন ও পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ-নিপীড়নের অবসান ঘটিয়ে বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। এই মহান বিজয়ের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেম, মানবিকতা ও সততার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে নাজিরপুর উপজেলায় বিরাজ করে বিজয়ের আনন্দ, দেশপ্রেম ও উৎসবের আবহ। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান বিজয় দিবসের আয়োজন হয়ে ওঠে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ।

প্রান্ত মিস্তী:
নাজিরপুর (পিরোজপুর)৷ প্রতিনিধি

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img