Thursday, December 11, 2025
17 C
Dhaka

পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া সেই আ.লীগ নেত্রী গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক শাহনাজ পারভীন রানীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

শাহনাজ পারভীন রানীর বাড়ি বাকেরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসী গ্রামে। তিনি হালিম খানের স্ত্রী। পুলিশ জানায়, ২০১৯ সালে পটুয়াখালী জেলার একটি চেক প্রত্যাখ্যান মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক তাকে এক বছরের সাজা দেন এবং একইসঙ্গে চেকের সমপরিমাণ অর্থ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেওয়া হয়। এই রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার দুপুরে পুলিশ জানতে পারে, তিনি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় রানীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি কৌশলে পালিয়ে যান। এরপর সোমবার দিবাগত রাত ২টার দিকে আবারও অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

এমানুয়েল শ্রিকি: আবেদনময়ী থেকে অনুপ্রেরণাদায়ী নারী

হলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এমানুয়েল শ্রিকি শুধু জরিপের...

যৌথ বাহিনীর টার্গেটে রায়পুরার সন্ত্রাসী চক্র

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা...

তফসিল ঘোষণার পর কার্যকর হবে মাহফুজ–আসিফের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য মাহফুজ আলম ও...

এনইআইআর বাতিলের দাবিতে উত্তাল কারওয়ান বাজার

রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে বুধবার (১০ ডিসেম্বর)...

ইউরোপের প্রতি কেন ক্ষুব্ধ ট্রাম্প, এতে লাভবান হচ্ছে কোন পক্ষ

মস্কোয় গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের মাধ্যমে...

ব্যক্তিজীবনের চেয়ে কাজে ব্যস্ত ঐশী

দেশের চলমান আলোচিত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী জানান, ব্যক্তিজীবনের...

ইসলামের জাগরণ থামাতে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম...

ন্যাটো প্রধানকে ইঙ্গিত করে ট্রাম্প: ‘ওরা আমাকে ড্যাডি বলে’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইউরোপের অভিবাসন...

ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা

ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং...

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার হঠাৎ পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ...

হেলমেট পরা দুর্বৃত্তদের গুলি, পটভূমিতে পুরোনো বিরোধ

কক্সবাজার শহরের বাইপাস সড়কে যুবদলের দুই কর্মীকে লক্ষ্য করে...

ওয়েলিংটন টেস্ট: প্রথম দিনে ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চ টেস্টে জাস্টিন গ্রেভসের ডাবল সেঞ্চুরি ও শাই হোপ–কিমার...

দূষণ–জলবায়ু প্রভাবে কমছে রুপালি ইলিশ

দেশের দক্ষিণ উপকূলে এখন ইলিশের মৌসুম। তবে বছর দুয়েক...
spot_img

আরও পড়ুন

ইসলামিক কর্মকাণ্ড না চললে মসজিদ থেকে লাভ নেই : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে গুরুদাসপুর মডেল মসজিদ আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। তিনতলা বিশিষ্ট...

এমানুয়েল শ্রিকি: আবেদনময়ী থেকে অনুপ্রেরণাদায়ী নারী

হলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী এমানুয়েল শ্রিকি শুধু জরিপের সুন্দরী তারকা নন—তিনি একজন পরিশ্রমী, স্বপ্নদ্রষ্টা ও পেশাদার অভিনেত্রী, যার ক্যারিয়ার গড়ে উঠেছে ধৈর্য, আত্মবিশ্বাস...

যৌথ বাহিনীর টার্গেটে রায়পুরার সন্ত্রাসী চক্র

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রায়পুরায় সন্ত্রাসীদের আড্ডা বেশি...

তফসিল ঘোষণার পর কার্যকর হবে মাহফুজ–আসিফের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১০ ডিসেম্বর)...
spot_img