Sunday, January 25, 2026
26 C
Dhaka

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু: চট্টগ্রামের কলেজগুলোতে আসন ১ লাখ ২০ হাজার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আজ বুধবার (২৯ জুলাই) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচটি জেলার ২৯০টি কলেজে এবার ১ লাখ ৬৭ হাজার শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই আসনসংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। আর চট্টগ্রাম নগরের কলেজগুলোতে রয়েছে প্রায় ৫১ হাজার ৫০০টি আসন।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার অন্তর্গত এসব কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে নির্ধারিত সময় অনুযায়ী। শিক্ষা বোর্ড সূত্র জানায়, চট্টগ্রামের কিছু কলেজ আসন বৃদ্ধির জন্য আবেদন করেছে, তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

চট্টগ্রামের সরকারি কলেজগুলোতে সাধারণত শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পছন্দের তালিকায় চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও সরকারি কমার্স কলেজ রয়েছে শীর্ষে।

চট্টগ্রাম কলেজে মোট আসন ১ হাজার ৪০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৬৬০ ও মানবিক বিভাগে ৩৮০টি আসন রয়েছে। বিজ্ঞান বিভাগে আবেদনের যোগ্যতা জিপিএ-৫ এবং মানবিকে সর্বনিম্ন জিপিএ-৪।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে বিজ্ঞান বিভাগে ৬৬০, ব্যবসায় শিক্ষা বিভাগে ৬১৫ এবং মানবিক বিভাগে ৪৫০টি আসন রয়েছে। সরকারি সিটি কলেজে দিবা শাখায় ১ হাজার ৬০০ এবং নৈশ শাখায় ৮০০ আসন রয়েছে।

ছাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। এখানে মোট আসন ১ হাজার ৪০০টি। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০০টি করে এবং মানবিক বিভাগে ৪০০টি আসন রয়েছে।

বেসরকারি কলেজগুলোর মধ্যে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে আসন ৯০০ এবং আগ্রাবাদ মহিলা কলেজে আসন ১ হাজার ৩২৫টি।

নগরের বাইরের উপজেলাগুলোতেও শিক্ষার্থীদের মধ্যে সরকারি কলেজগুলোতে ভর্তির আগ্রহ রয়েছে। বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজ ও সাতকানিয়া সরকারি কলেজে আসন রয়েছে ১ হাজার ৫০০ করে। হাটহাজারী সরকারি কলেজে আসন ১ হাজার ৫৬০ এবং বাঁশখালী ও রাঙ্গুনিয়া সরকারি কলেজে ৯৫০টি করে।

পটিয়া সরকারি কলেজে ১ হাজার ২৫০, রাউজান সরকারি কলেজে ১ হাজার ৫০, নিজামপুর সরকারি কলেজে ১ হাজার ২২৫, গাছবাড়ীয়া সরকারি কলেজে ১ হাজার ৩৫০, ফটিকছড়ি সরকারি কলেজে ১ হাজার, চুনতি সরকারি মহিলা কলেজে ৭০০ এবং সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে আসন রয়েছে ৬৫০টি।

ভর্তির আবেদন চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০ আগস্ট। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে। যাচাই-বাছাই শেষে ভর্তির চূড়ান্ত কার্যক্রম চলবে ৭ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর। বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

spot_img

আরও পড়ুন

স্মার্টফোন ছাড়াই কাজ করবে মেটার নতুন স্মার্ট চশমা

মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে অত্যাধুনিক এআই স্মার্ট চশমা...

রমজানের প্রস্তুতিতে শাবান মাসের গুরুত্ব

রমজানের আগমনী বার্তা বহন করে শাবান মাস। আত্মশুদ্ধি, ইবাদত...

শিক্ষার্থীর উদ্ভাবনে স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন দিগন্ত

আজকের যুগে স্বাস্থ্য পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে।...

গিবতের ভয়াবহতা ও পরিণতি

গিবত ইসলামে একটি ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচিত। এটি মানুষের...

রিয়ালের ধারাবাহিক জয়ে সমর্থকদের উৎসাহ

ভিয়ারিয়ালের বিপক্ষে গতরাতে গুরুত্বপূর্ণ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার...

মধ্য ও উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ মানবিক...

একনেকে ৪৫ হাজার কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) শনিবার (২৫ জানুয়ারি...

আঞ্চলিক শান্তি ও অর্থনৈতিক সহযোগিতায় গুরুত্বারোপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন টেলিফোনে কথা...

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি, ছয় গ্রেপ্তার

নওগাঁয় ধানবোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের...

বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২

চট্টগ্রামে ছাত্রদলের মিছিলের ভিডিও করতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ার...

থাইল্যান্ডে সম্পূর্ণ অর্থায়িত স্নাতকোত্তর বৃত্তি

থাইল্যান্ডে উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ...

জাপানে শেষ পান্ডা দেখতে হাজারো দর্শক

জাপানের টোকিও শহরের উয়েনো চিড়িয়াখানায় শেষবারের মতো পান্ডা দেখার...

যাত্রাবাড়ীর জনসভায় নির্বাচন নিয়ে জামায়াত আমীরের হুঁশিয়ারি

যুবকদের হাতে বেকার ভাতা নয়, দেশ গড়ার কারিগরে পরিণত...

প্রযুক্তি নাকি মানবিকতা, কোনটি এগিয়ে

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আধুনিক সভ্যতার এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত...
spot_img

আরও পড়ুন

স্মার্টফোন ছাড়াই কাজ করবে মেটার নতুন স্মার্ট চশমা

মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে অত্যাধুনিক এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত এই স্টাইলিশ চশমায় যুক্ত করা হয়েছে আধুনিক...

রমজানের প্রস্তুতিতে শাবান মাসের গুরুত্ব

রমজানের আগমনী বার্তা বহন করে শাবান মাস। আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি ও রমজানের প্রস্তুতির জন্য এই মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুমিনদের জন্য শাবান মাস...

শিক্ষার্থীর উদ্ভাবনে স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন দিগন্ত

আজকের যুগে স্বাস্থ্য পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এবার টয়লেট ব্যবহারের সময়ই প্রাথমিক পর্যায়ের কিডনি রোগ শনাক্ত করার প্রযুক্তি সামনে এনেছেন যুক্তরাজ্যের এক...

গিবতের ভয়াবহতা ও পরিণতি

গিবত ইসলামে একটি ভয়াবহ গুনাহ হিসেবে বিবেচিত। এটি মানুষের অজান্তেই নেক আমল নষ্ট করে দেয়। চুরি, সুদ কিংবা ব্যভিচারের মতো বড় গুনাহের সঙ্গেও এর...
spot_img