Sunday, January 25, 2026
21 C
Dhaka

আবু সাঈদ, মুগ্ধ বা ওয়াসিমরা শুধু স্থানীয় নির্বাচন নয়, রক্ত দিয়েছে বৃহত্তর গণতন্ত্রের জন্য: জাহিদ হোসেন

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: জাহিদ হোসেন

দেশের মানুষ টানা চারটি মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই জনগণ এখন তাদের অধিকার ফিরে পেতে চায়, চায় সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের পূর্ণাঙ্গ প্রত্যাবর্তন। এই চেতনা থেকেই বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর দৃশ্যমান বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্টের গণআন্দোলনে। এই আন্দোলনে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, নিখোঁজ চৌধুরী আলম বা ইলিয়াস আলীরা শুধু স্থানীয় নির্বাচনের জন্য রক্ত দেননি—তাঁদের আত্মত্যাগ ছিল জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।

রোববার (৬ জুলাই) দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “বিএনপি কখনোই ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি করে না। যারা আমাদের সমালোচনা করেন, তাঁদের বলব—সমালোচনার জায়গা থেকে নয়, ঐক্যের জায়গা থেকে ভাবুন। ২০২৪ সালের ৫ আগস্ট জাতি যে ঐক্য দেখিয়েছে, সেটাই প্রমাণ করে, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারলে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”

জাহিদ হোসেন আরও বলেন, “বর্তমান দুঃসময়ে যারা জাতীয় নির্বাচন পাশ কাটিয়ে কেবল স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেন, তাঁদের উদ্দেশে বলি—এভাবে চললে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে। গণতন্ত্রের জন্য লড়াই করতে হলে একতাবদ্ধ হতে হবে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যের ভিত্তিতে আন্দোলনে শামিল হতে হবে।”

তিনি বলেন, “বিএনপি ভবিষ্যতমুখী রাজনৈতিক দল। এর প্রমাণ আমাদের নীতিগত কৌশল ও নেতৃত্ব। জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি, খালেদা জিয়ার ডালভাত কর্মসূচি কিংবা তারেক রহমানের ভিশন ২০৩০—এসবই গণতান্ত্রিক ও আর্থ-সামাজিক উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা।”

সংস্কার প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, “বিএনপি হলো সেই রাজনৈতিক শক্তি, যারা একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে দেশকে ফিরিয়ে এনেছে। চারটি পত্রিকা থেকে মতপ্রকাশের স্বাধীনতা উন্মুক্ত করেছে। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এমনকি ১৯৭৪ সালের কালাকানুনও বিএনপির নেতৃত্বেই বাতিল হয়েছে। কাজেই বিএনপি সংস্কারবিমুখ নয়, বরং সময়োপযোগী সংস্কারে বিশ্বাসী।”

তিনি আরও বলেন, “শহীদদের রক্তের মাস জুলাইয়ে দাঁড়িয়ে অনৈক্য তৈরি করা গণতন্ত্রের জন্য হুমকি। ঐক্যবদ্ধ জাতিই পারে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে। স্বৈরশাসনের সুযোগ সৃষ্টি করে বিভ্রান্তি ছড়াবেন না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামীদিনে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই...

খাবারে সিসার ঝুঁকি বাড়ছে কেন

আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করি, তার ভেতরে অদৃশ্যভাবে...

দারিদ্র্যের সময় ধৈর্য ও সংযমের শিক্ষা

বর্তমান বিশ্বে মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকট এবং ঋণের চাপ মানুষের...

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে...

কোন রোজা ফরজ, কোনটি নিষিদ্ধ—জেনে নিন শাবানের বিধান

শাবান মাস ইসলামী বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ সময়। যদিও এটি...

শারীরিক গঠন নিয়ে ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব তারকারা

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষের ঘটনা নতুন নয়।...

ডায়াবেটিস রোগীদের জন্য নতুন আশার চিনি

বিজ্ঞানীরা ট্যাগাটোজ নামের এক বিরল প্রাকৃতিক চিনি শনাক্ত করেছেন,...

মক্কার ঐতিহাসিক গৃহগুলোর গুরুত্ব

নবী মুহাম্মদ (সা.)-এর জন্মস্থান ও মক্কার বিভিন্ন ঐতিহাসিক ঘর...

হ্যাংরি কেন হয়, জানাল গবেষণা

দীর্ঘ সময় না খেলে অনেকেরই মেজাজ খিটখিটে হয়ে যায়।...

সুন্দরবনের নদী থেকে জেলে অপহরণ, পরিবারে উৎকণ্ঠা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে ২০ জন জেলেকে...

কাবা পুনর্নির্মাণে স্মরণীয় অধ্যায়

নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে পবিত্র কাবা পুনর্নির্মাণের সময়...
spot_img

আরও পড়ুন

মহানবী (সা.)-এর মুজিজা ও এক অতিথিপরায়ণ নারী

মক্কার ১৩০ কিলোমিটার দূরে কাদিদের নিকটবর্তী মুশাল্লাল নামের স্থানে বসবাস করতেন উম্মে মাবাদ খুজইয়ার। তিনি ছিলেন আত্মমর্যাদাসম্পন্ন, অতিথিপরায়ণ এক বিদুষী নারী, যিনি নিজ বাড়ির...

গলা খাঁকারির আড়ালে লুকিয়ে থাকা স্বাস্থ্যঝুঁকি

বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে—এটিকে অনেকেই তুচ্ছ সমস্যা ভেবে এড়িয়ে যান। আবার কারও মনে ভয় কাজ করে, এটি কি খাদ্যনালির ক্যানসারের লক্ষণ হতে পারে?...

ফজরের নামাজের গুরুত্ব ও বিশেষ ফজিলত

ফজরের নামাজ ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ। এটি শুধু সময়মতো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি মাধ্যম নয়, বরং মুমিনের ইমান ও ধৈর্যের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শীতের...

ভয় আর আবেগের ভেতর ইরফান-দিব্যার অভিনয়ের গল্প

নিঃসন্তান এক দম্পতির মানসিক যন্ত্রণার ভেতর ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য—এমনই একটি আবেগঘন দৃশ্য ছিল সিনেমা ‘হিস’-এ। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রয়াত বলিউড কিংবদন্তি অভিনেতা ইরফান খান...
spot_img