Thursday, March 12, 2026
30.6 C
Dhaka

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদে প্রবেশ করার ঘোষণা দেওয়া মাত্র বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন।

সংসদে রাষ্ট্রপতির প্রবেশের ঘোষণা হলে সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা এর প্রতিবাদ জানিয়ে চেয়ারে বসে থাকেন। এ সময় তারা ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ লেখা লাল রঙের কার্ড প্রদর্শন করেন।

এই সময় বিউগলে জাতীয় সংগীত বাজতে শুরু করলে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কয়েকজন কর্মকর্তা বিরোধী সদস্যদের দাঁড়ানোর অনুরোধ জানান। এরপর কেউ কেউ দাঁড়ালেও কয়েকজন সদস্য চেয়ারে বসেই ছিলেন।

পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদে তার ভাষণ শুরু করলে বিরোধী সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন এবং ওয়াকআউট করেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী সদস্যদের শান্ত থাকার অনুরোধ করেন। রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সংবিধান অনুযায়ী বাধ্যতামূলক উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার।...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের...

রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত মুলতবি সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন তীব্র প্রতিবাদ,...

রমজানে ইফতারে স্বাস্থ্যকর ফলের সালাদ

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ফলের উপস্থিতি প্রায় প্রতিটি...

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদে বিরোধী...

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো....

এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ মেটার

বিশ্বের প্রযুক্তি খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সামাজিক...

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...
spot_img

আরও পড়ুন

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে বেশি মনোযোগী হন। কারণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর। ইসলাম ধর্মে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে বিবেচনা করা হয়। শবে কদর শব্দটি...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার। অনেকেই এটিকে ডিপ ফ্রাইয়ের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করেন, কারণ এতে খুব অল্প তেল...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় সংসদের দর্শক সারিতে...
spot_img