Monday, February 9, 2026
22 C
Dhaka

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

দেশে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, অতীতে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে এবং দেশের মানুষ প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তবে এবার সে পরিস্থিতি বদলাবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত গণভোট বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকার বিগত তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। ভোটাররা ভোট দিতে পারেনি, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। এবার ইনশাআল্লাহ দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশ সর্বগ্রাসী ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে এবং ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না।

অতীতের নির্বাচন পরিস্থিতি স্মরণ করে তিনি বলেন, আগে ভোটকেন্দ্রের মাঠে ছাগল চরার মতো দৃশ্যও দেখা গেছে। এবার সে ধরনের কোনো সুযোগ নেই। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্রগুলো উৎসবমুখর হয়ে উঠবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জেলা ও উপজেলা পর্যায়ে কোনো সরকারি কর্মকর্তা যদি কোনো দল বা প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় যুক্ত হন, তাহলে উপযুক্ত প্রমাণসহ নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে তিনি সবাইকে আহ্বান জানান। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...
spot_img

আরও পড়ুন

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে খেলাতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে বলেছেন,...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার মিনি’ উন্মোচন করেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আকারে ছোট হলেও শক্তিশালী পারফরম্যান্সের এই ডেস্কটপটি ব্যক্তিগত ও...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষ প্রতীকে গণসংযোগ কর্মসূচি পালন...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক...
spot_img