Monday, February 9, 2026
26 C
Dhaka

সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সিরিয়াল কিলার হিসেবে গ্রেপ্তার হওয়া ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘মশিউর রহমান খান সম্রাট’ নামে পরিচিত ওই ব্যক্তির আসল নাম সবুজ শেখ। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিসহ বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রকৃত নাম সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তিন ভাই ও চার বোনের মধ্যে সবুজ দ্বিতীয় সন্তান। তার জন্মস্থান ও পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে। পরিবারের একটি অংশ বরিশাল অঞ্চলেও বসবাস করে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকা থেকে ভবঘুরে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন সবুজ। পরে তাদের পরিত্যক্ত ও নির্জন ভবনে নিয়ে যেতেন তিনি। তদন্ত কর্মকর্তারা জানান, ওই নারীরা অন্য কারো সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ালে বা তার সন্দেহ হলে তিনি নৃশংসভাবে হত্যা করতেন। এসব ঘটনায় আদালতে দেওয়া তার স্বীকারোক্তির সত্যতা যাচাই করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আদালতে সবুজ যে তথ্য দিয়েছেন, তা যাচাই করে দেখছে পুলিশ। তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে তার বক্তব্য মিলিয়ে দেখা হচ্ছে, যাতে প্রতিটি হত্যাকাণ্ডের প্রকৃত চিত্র স্পষ্ট হয়।

পুলিশ জানায়, সর্বশেষ ঘটনার তিন থেকে চার দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে নিয়ে আসেন সবুজ। সেখানে ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবকের অনৈতিক সম্পর্কের ঘটনা জানতে পেরে প্রথমে যুবকটিকে দোতলায় নিয়ে হত্যা করেন তিনি। পরে নিচতলায় ওই তরুণীকেও হত্যা করে দুজনের মরদেহ একত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সাভার থানার সামনে থেকে সবুজকে আটক করে পুলিশ। পরদিন সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এক কিশোরীসহ দুজনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, সোমবার ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদে তিনি মোট ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে সবুজ শেখ ওরফে সম্রাটকে কারাগারে পাঠানো হয়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, সবুজ প্রথম হত্যাকাণ্ডটি করেন ২০২৫ সালের ৪ জুলাই। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে একই বছরের ২৯ আগস্ট সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এক যুবককে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন। এর প্রায় এক মাস পর ১১ অক্টোবর একই স্থানে আরেক নারীর মরদেহ উদ্ধার হয়, যাকে হত্যার দায়ও তিনি স্বীকার করেছেন।

এ ছাড়া গত বছরের ১৯ ডিসেম্বর ওই ভবনের ভেতরে আরও এক যুবককে হত্যা করেন সবুজ। সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনাই তাকে পুলিশের নজরে আনে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট...
spot_img

আরও পড়ুন

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর সঙ্গে বৈঠক করতে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠকে অংশ...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর সিনেমা ও টেলিভিশনের সেরা পরিচালকদের স্বীকৃতি দেয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়েছে ৭৮তম ডিজিএ...

শিগগির চাঁদে ‘স্বয়ং-বিকশিত শহর’ গড়ার লক্ষ্য স্পেসএক্সের, মাস্কের ঘোষণা

বিশ্বের ধনী ও উদ্ভাবক ব্যক্তি ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর মহাকাশ সংস্থা স্পেসএক্স চাঁদে একটি ‘সেল্ফ গ্রোয়িং সিটি’ বা স্বয়ং-বিকশিত শহর গড়ার দিকে মনোযোগ দিচ্ছে।...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার পতাকাবাহী একটি বিশাল মালবাহী জাহাজ ডুবে গেছে। থাইল্যান্ডের ফুকেট উপকূলের লায়েম প্রোমথেপ থেকে মাত্র ৩...
spot_img