Saturday, January 24, 2026
17 C
Dhaka

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন নিয়ে আপিল

ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন একই আসনের গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী জহিরুল হক চৌধুরী। শুক্রবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়।

আপিল আবেদনে উল্লেখ করা হয়, বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান কানাডার দ্বৈত নাগরিক। নির্বাচনী হলফনামায় তিনি দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের কোনো প্রমাণপত্র দাখিল করেননি। তা সত্ত্বেও জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেন এবং গত ৩ জানুয়ারি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, যা আইনবহির্ভূত বলে দাবি করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪৫ এবং নির্বাচন বিধিমালা ২০০৮-এর বিধি-৫ অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। এসব বিধান লঙ্ঘন করে মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে দাবি করে ওই সিদ্ধান্ত বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

জানা গেছে, বিএনপির সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান দীর্ঘ ১৭ বছর কানাডায় অবস্থান করেন। ওই সময় তিনি দেশটির নাগরিকত্ব গ্রহণ করেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দেশে ফিরে আসেন।

তবে বয়সজনিত কারণে তার চলাচলে সমস্যা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির আরেক প্রার্থী হিসেবে কবির আহমেদ ভূইয়ার নামও রয়েছে, যা আসনটিতে দলীয় প্রতিযোগিতা ও রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img