Saturday, January 24, 2026
17 C
Dhaka

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক দোষারোপে উদ্বিগ্ন অন্তর্বর্তী সরকার। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনমুখী দলগুলোকে পারস্পরিক বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দেওয়ার কথা জানিয়েছে তিন দলই।

বৈঠকে অংশ নেওয়া দলগুলোর নেতারা ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, পরস্পরকে দোষারোপ থেকে বিরত থাকতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দলীয় স্বার্থে একে অন্যকে প্রতিপক্ষ বানিয়ে ফেলার প্রবণতা তৈরি হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলগুলোর টানাপোড়েনে জুলাই অভ্যুত্থানের চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। তবে বৈঠকের পরও পারস্পরিক কাদা ছোড়াছুড়ি পুরোপুরি থামেনি। সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া ফটোকার্ড ও কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবির বরাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, হাদির ওপর গুলিবর্ষণে জামায়াত-শিবির দায়ী বলে পুলিশ জানিয়েছে। পরে ফ্যাক্টচেকে বক্তব্য মিথ্যা প্রমাণিত হলে তিনি দুঃখ প্রকাশ করেন।

এর আগেই জামায়াত রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাইতে বলে। সামাজিক মাধ্যমে দুই দলের নেতাকর্মীদের মধ্যে বিষোদ্গার অব্যাহত থাকে। হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিভিন্ন সমাবেশ থেকেও দলগুলো একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেয়।

জুলাই গণঅভ্যুত্থানে দলগুলো এককাতারে থাকলেও নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পারস্পরিক দোষারোপ বাড়ছে। বিভিন্ন এলাকায় হামলা-মারামারির ঘটনাও ঘটছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী জনসংযোগের সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার পর প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হাদির ওপর সন্দেহভাজন গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ছাত্রলীগ সংশ্লিষ্টতার তথ্য সামনে আসার পর ধারণা করা হচ্ছে, নির্বাচন বানচালে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে। এই প্রেক্ষাপটে শনিবার যমুনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত শক্তি নির্বাচন বানচাল করতে চাইছে এবং এর জন্য প্রশিক্ষিত শুটার মাঠে নামানো হয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। হাদির ওপর হামলাকে তিনি একটি ‘সিম্বলিক’ সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন হতে না দেওয়া। তারা তাদের শক্তি প্রদর্শন করতে চায় এবং নির্বাচনের সব আয়োজন ভেস্তে দিতে চায়। এসব মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দলগুলোর প্রতি আহ্বান জানান, রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু কাউকে শত্রু ভাবা বা আক্রমণের সংস্কৃতি থেকে সরে আসতে হবে। নির্বাচনী উত্তেজনাও যেন নিয়ন্ত্রিত থাকে, সেদিকে নজর রাখতে হবে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি শুরু হওয়ার পর থেকেই আওয়ামী লীগ শক্তিশালী হয়েছে। তিনি দলগুলোর প্রতি জাতীয় স্বার্থকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান জানান।

বৈঠকে সালাহউদ্দিন আহমেদ বলেন, যে কোনো পরিস্থিতিতে পরস্পরের দোষারোপ বন্ধ রাখতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পরামর্শ দেন। গোলাম পরওয়ার বলেন, একে অন্যকে দোষারোপের কারণে বিরোধীরা সুযোগ পাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানবিরোধী বয়ান তৈরি করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ‘নরমালাইজড’ করার চেষ্টা চলছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৈঠকের বাইরে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, হাদিকে হত্যাচেষ্টার পেছনে আওয়ামী লীগ ও ভারতের সম্পৃক্ততা থাকতে পারে।

এদিকে শনিবার ওসমান হাদির পরিবারের সদস্যরা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। হাদির সর্বোত্তম চিকিৎসা ও অপরাধীদের বিচারের আশ্বাস দেন তিনি। সাক্ষাতে উপস্থিত ছিলেন হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতারা।

হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার ও রোববার (৭ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলায় বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি স্থানে মশাল মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ কর্মসূচিও পালন করা হয়। ঝালকাঠিতে এক বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতিতে আহতের ঘটনাও ঘটে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...

নির্বাচনের আগে ব্রিটিশ নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য...
spot_img

আরও পড়ুন

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করেন। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে নতুন এক ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। ভুয়া...
spot_img