Monday, December 15, 2025
25 C
Dhaka

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর শুনানি শুরু করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি নিয়ে আগামীকাল পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে।

গত বছরের ১৭ ডিসেম্বর পৃথক দুটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর বেশ কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানে ৫৪টি পরিবর্তন এনে পঞ্চদশ সংশোধনী পাস করেছিল।

হাইকোর্টের রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর পথ খুললেও এ নিয়ে আইনি জটিলতা থাকতে পারে—এই যুক্তিতে রায়ের বিরুদ্ধে তিনটি পৃথক আপিল করা হয়। সুজন সম্পাদকসহ চারজন, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপিল করা হয়। আজ এসব আপিল শুনানির জন্য কার্যতালিকায় ওঠে।

সুজন সম্পাদকসহ চারজনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনি হাইকোর্টের রায় ও পঞ্চদশ সংশোধনীর বিভিন্ন দিক তুলে ধরেন।

২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয় এবং সংবিধানে বেশ কিছু ধারা পরিবর্তন করা হয়। গত বছরের জুলাই অভ্যুত্থানের পর সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দুটি রিট হয়—একটি সুজন সম্পাদকসহ পাঁচজনের এবং অন্যটি নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেনের।

হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তিসংক্রান্ত ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করা হয়। পাশাপাশি সংবিধানে যুক্ত ৭ ক, ৭ খ এবং ৪৪ (২) অনুচ্ছেদও বাতিল হয়। গণভোটের বিধানসংক্রান্ত ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। তবে পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল করা হয়নি; বাকি ধারা নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব সংসদের ওপর রাখা হয়।

চলতি বছরের ৮ জুলাই পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ চার ব্যক্তি সংশোধনী পুরো বাতিলের দাবিতে লিভ টু আপিল করেন। মোফাজ্জল হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও পৃথক লিভ টু আপিল করেন। গত ১৩ নভেম্বর আপিল বিভাগ সব আবেদন মঞ্জুর করে।

আজ থেকে তিনটি আপিলের মূল শুনানি শুরু হয়েছে। এই মামলায় ইন্টারভেনার হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস এবং সেন্টার ফর ল গভর্ন্যান্স অ্যান্ড পলিসি।

spot_img

আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক...

হাদির ওপর হামলা: সীমান্ত পারাপার চক্রের দুই সদস্য আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

হামলার মোটরসাইকেল জব্দ, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্বেগ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার...

হাদির হামলার পেছনে সক্রিয় সিন্ডিকেটের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে...

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় নতুন প্রটোকল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে...

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র...

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই...

৫০ লাখ টাকার পুরস্কার ঘোষণা, এখনো পলাতক প্রধান সন্দেহভাজন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...
spot_img

আরও পড়ুন

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় পাঠানো বা পাওয়া বার্তার অর্থ...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘দেশের সূর্য সন্তান’ ও ‘দেশপ্রেমিক’ বলে উল্লেখ...
spot_img