Monday, December 15, 2025
25 C
Dhaka

চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ন্যায্য দরপত্র চেয়ে রিটের আদেশ ২৩ জুলাই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিট আবেদন করেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শীর্ষক প্রতিবেদনসহ একাধিক প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়।

শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

শুনানিতে রিটের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) মডেলে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলমান। কিন্তু এতে সরকারি বিধি ও পিপিপি নীতিমালা লঙ্ঘিত হয়েছে। জিটুজি (সরকারে-সরকারে) ভিত্তিতে প্রকল্প অনুমোদনের জন্য দুই হাজার কোটি টাকার বিনিয়োগের বাধ্যবাধকতা থাকলেও এখানে অনুমিত বিনিয়োগ দেখানো হয়েছে মাত্র ২০০ কোটি টাকা। এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে।

রিটকারীদের পক্ষ থেকে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের গোপন চুক্তি বা একক কোম্পানিকে দায়িত্ব দেওয়া জনস্বার্থ পরিপন্থী। এনসিটি পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে বলেও দাবি করা হয়।

এদিকে, রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রকল্পের ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ নির্ধারিত হয়নি। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের অনিশ্চিত বিষয়ে রুল জারি হতে পারে না।

শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেন।

রিটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন সচিব এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। রিটে উল্লেখ করা হয়েছে, যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে প্রাসঙ্গিক আইন ও নীতিমালার আলোকে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশনা দিতে হবে।

spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক...

হাদির ওপর হামলা: সীমান্ত পারাপার চক্রের দুই সদস্য আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

হামলার মোটরসাইকেল জব্দ, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্বেগ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার...

হাদির হামলার পেছনে সক্রিয় সিন্ডিকেটের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে...

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় নতুন প্রটোকল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে...

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র...

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই...
spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় পাঠানো বা পাওয়া বার্তার অর্থ...
spot_img