Thursday, April 23, 2026
26 C
Dhaka

এশিয়ার বৃহত্তম পেয়ারা বাগান আর ভাসমান বাজার এই নিয়েই আটঘর কুড়িয়ানা

তাহমিদ শাহরিয়ার অনিম

এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান আটঘর কুড়িয়ানা পেয়ারা বাগান। এটি গড়ে উঠেছে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর সীমান্তবর্তী এলাকায়।পিরোজপুর জেলার স্বরূপকাঠী থানা সদর থেকে ৮ কি.মি. পূর্ব দিকে এর অবস্থান। এখানকার প্রায় ২০ হাজার পরিবার পেয়ারা চাষের সাথে জড়িত। ২৬ টি গ্রাম নিয়ে এর ৩১ হাজার একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান।

এখানকার হাটগুলো সারাবছর থাকলেও সাধারণত পেয়ারার মৌসুমেই জমে ওঠে হাটগুলো। ভিমরুলের হাট খালের মোহনায় বসে। হাজার হাজার পেয়ারা বিক্রেতা নৌকায় করে পেয়ারা নিয়ে আসে হাটে। প্রতিদিন কয়েক হাজার মন পেয়ারা বেচাকিনি হয় এই অঞ্চলে। দূর দুরান্ত থেকে নদিপথে পাইকাররা এসে এখানে পেয়ারা কিনে। এই এলাকায় রয়েছে অসংখ্য পেয়ারার বাগান। চাষিরা সরাসরি বাগান থেকে পেয়ারা পেরে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করে।

অনেকে এই বাজার সমূহকে থাইল্যান্ডের ফ্লটিং মার্কেটের সাথে তুলনা করে থাকেন। ভিমরুলের বাজারের সব থেকে ব্যস্ত সময় দুপুর ১২ টা থেকে বিকেল ৫ টা। স্থানীয়দের মতে প্রায় দুই শতাধিক বছর আগে এই অঞ্চলের একজন ভারতের বিহার রাজ্যের গয়াতে যান তীর্থ করতে। সেখানেই এই ফল দেখে বীজ এনে বপন করেছিলেন আটঘর-কুড়িয়ানাতে। গয়া থেকে আনা বীজবপন করে ফল পাবার পর এর নাম রাখা হয়েছিল গয়া। আর সেখান থেকেই স্থানীয়দের কাছে এই ফল গয়া নামে পরিচিতি লাভ করে।

এখানে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় নৌকার কেনা-বেচাও হয়। নৌকা বিক্রেতারা একটি বড় নৌকা বা ট্রলারে করে তাদের নৌকা নিয়ে আসে এখানে। রাস্তার নৌকার এই হাট মুগ্ধ হতে বাধ্য করে।

আটঘর কুড়িয়ানার নৌকা হাট

সাধারণত পেয়ারার মৌসুমেই জমে উঠে হাটগুলো। অর্থাৎ জুলাই,আগস্ট, সেপ্টেম্বর মাস সব থেকে উপযোগী পেয়ারা বাগান ভ্রমণের জন্য। যদিও পেয়ারার মৌসুমের পরে আসে আমরার মৌসুম। এর পরে আবার সুপারি।

সড়ক পথে ঢাকার গাবতলি থেকে বরিশাল এর বাস ছাড়ে ভাড়া ৪০০ টাকা। বরিশাল এর নতুল্লাবাদ থেকে বাসে অথবা সিএনজি করে যেতে হবে বানারিপাড়া। সিএনজি তে ভাড়া নিবে ৪০/৫০ টাকা। তারপর সেখান থেকে নসিমনে ১৫ টাকা ভাড়া দিয়ে যেতে হবে কুড়িয়ানা। একটু হেটে একটা ব্রীজ পাড় হয়ে আবার অটো করে ৫ টাকা ভাড়ায় যেতে হবে আটঘর ও কুড়িয়ানা বাজারে।

আর ভিমরুলি যেতে চাইলে বানারিপাড়া থেকে নৌকা বা ট্রলারে যাওয়াই ভালো। অথবা নৌ পথে ঢাকার সদরঘাট ঠেকে প্রতিদিন পিরোজপুর/বরিশাল এর লঞ্চ ও ষ্টীমার ছাড়ে বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত। ডেকের ভাড়া ২০০/২৫০ টাকা আর কেবিন সিঙ্গেল ৭০০/১০০ এবং ডাবল ১৫০০/২০০০ টাকা। বানারিপারা গিয়ে সেখান থেকে উপড়ে উল্লেখিত নিয়মে অথবা এখান থেকেই ট্রলার রিসারভ করে নিয়ে যাওয়া যায়। ভিমরুলি, আটঘর, কুড়িয়ানা সহ আরো অনেক ছোট বাজার ও বাগান ঘুড়িয়ে আনার জন্য ৫০০-৭০০ টাকা ভাড়া নিবে ছোট ট্রলারে আর বড় ট্রলার ১২০০-১৫০০ টাকা। অবশ্যই দামাদামী করে ভাড়া ঠিক করতে হবে।

প্রতিবছরই অনেক দেশি-বিদেশী পর্যটক ঘুরতে আসে আটঘর কুড়িয়ানা। এই অঞ্চলের পেয়ারা বাগান এবং হাটগুলো এদের আকর্ষণের কারণ। এগুলো পরিবেশের এক অপরুপ সৌন্দর্য বহন করছে।

ছবিঃ লেখক

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img