Thursday, March 12, 2026
24 C
Dhaka

রোহিঙ্গাদের জন্য শেখ হাসিনাকে ট্রাম্পের চিঠি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো একটি চিঠিতে এ আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার (০৩ মে) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ট্রাম্পের পাঠানো চিঠিটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট।

চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীকে বলেন, রোহিঙ্গারা যাতে তাদের মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবর্তন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টিতে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ অব্যহত রাখবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, ‘চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অবস্থা তৈরি করতে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে।’রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ১০ লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া ‘ভীষণ বোঝা’ হলেও বিশ্ব জানে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করেছে।

গত বছরের অগাস্টের শেষ দিকে রাখাইন প্রদেশে মিয়ানমারের সেনাবাহিনী হত্যা-নির্যাতনের মুখে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। গত কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গারা এর আগেও বাংলাদেশে এসে আশ্রয় নেয়। চার লাখের বেশি রোহিঙ্গা কয়েক দশক ধরে এদেশে বসবাস করছে।

নতুন করে আসা রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা এই জনগোষ্ঠীর মানুষের সংখ্যা ১১ লাখে পৌঁছেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জাতিসংঘ, কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে এলেও এ বিষয়ে কার্যত তাদের সাড়া মিলছে না।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, বিশ্বে ‘সবচেয়ে বেশি মানবিক সহায়তকারী’ দেশ যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে। চিঠির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন বলে প্রেস সচিব জানান। বার্নিকাটের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ অব্যাহত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাস গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি। রোহিঙ্গাদের থাকা-খাওয়ার ব্যবস্থার জন্য কক্সবাজার-বান্দরবানের স্থানীয় জনগণ যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে সে বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, বিশ্বজুড়ে শরণার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএইডের কর্মসূচি রয়েছে। জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে কক্সবাজারেও কাজ করছে তারা। রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইউএসএইডের প্রেসিডেন্ট ‘শিগগিরই’ বাংলাদেশে আসবেন বলে জানান তিনি। বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

spot_img

আরও পড়ুন

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয়...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...
spot_img

আরও পড়ুন

বিভাগীয় শহরে অকটেন–পেট্রোল সরবরাহ ১০% বৃদ্ধি

চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশের জনগণের চাহিদা বিবেচনায় বিভাগীয় শহরে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়ানো হয়েছে। আগে অকটেন–পেট্রোলের গড় বিক্রি থেকে ২৫ শতাংশ হ্রাসের...

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...
spot_img