Wednesday, June 10, 2026
28.5 C
Dhaka

রাঙ্গাবালীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি বসতঘর থেকে ১৬ বছর বয়সী কিশোর তুহিন হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে গেলে ঘরের ভেতরে কিশোরটিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন হাওলাদারের বাবা মনির হাওলাদার বর্তমানে একটি মামলায় কারাগারে রয়েছেন। অন্যদিকে মা শেফালী বেগম নানা বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারের তিন সন্তানের মধ্যে তুহিন ছিল বড়, আর তার দুই ছোট বোন মায়ের সঙ্গে থাকত বলে জানা গেছে। ফলে তুহিন বাড়িতে একাই থাকত।

পারিবারিক বিরোধ ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে পরিবারটি মানসিকভাবে চাপের মধ্যে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কিশোরটির মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত নয়।

প্রতিবেশীরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। পরে ভেতরে গিয়ে তারা ঝুলন্ত অবস্থায় তুহিনকে দেখতে পান।

খবর পেয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তুহিনের মা শেফালী বেগম বলেন, “আমার ছেলে আমাকে কিছুই বলেনি। তার সঙ্গে কোনো কথাও হয়নি। মোবাইল ফোনও বন্ধ ছিল।”

তিনি আরও বলেন, “কে জানি তার গাড়ি আটকেছিল। এর সপ্তাহখানেক আগে বাজারের এক ঘরে রাতে ঢুকেছিল। মেম্বার সালিশিও করেছে।”

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বলেন, “সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...

ফুটবল কূটনীতিতে নতুন মাত্রা, বাংলাদেশিদের দৃষ্টি নরওয়ের দিকে

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এবার বাংলাদেশের ফুটবল সমর্থকদের দৃষ্টি...

তামজিদ-শান্ত-মোসাদ্দেকের ব্যাটে বড় পুঁজি গড়ল বাংলাদেশ

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন ব্যাটারের...
spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি এবং...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন দেখা খুবই সাধারণ একটি দৃশ্য। একের পর এক ভিডিও বা শর্টস দেখার অভ্যাস অনেক শিশুর...
spot_img