Tuesday, July 7, 2026
26.9 C
Dhaka

মোহরা যুব শিব সংঘের সরস্বতীপূজা উদযাপন ও শীত বস্ত্র বিতরণ

ইভান পাল

গত ২১শে জানুয়ারি চট্টগ্রামের আরাকান রোড সংলগ্ন মোহরা এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “মোহরা যুব শিব সংঘ” এর উদ্যাগে সরস্বতীপূজা উদযাপিত হয়।

আমরা জানি যে, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবগুলোর একটি হল এই সরস্বতীপূজা। মূলত: শিক্ষার্থীরাই এই পূজো করে থাকেন। দেবী সরস্বতী কে বলা হয়ে থাকে বিদ্যার দেবী। বলা হয়ে থাকে — শিক্ষার্থীরা তারঁ আরাধনা করেন যাতে, তারা শিক্ষা-দীক্ষা এবং বিদ্যা-বুদ্ধি অর্জনের মাধ্যমে জীবন পথে এগিয়ে চলতে পারেন।

তো, ২১শে জানুয়ারি সরস্বতীপূজোর আমন্ত্রণ বা অধিবাস দিয়ে এ পুজোর সূচনা ঘটে।আর ২২ ও ২৩ তারিখ পূজোর মূল আনুষ্ঠানিক্তা দিয়ে ২৪ তারিখ দেবীর বিসর্জনের মাধ্যমে মোহরা যুব শিব সংঘের উদ্যাগে পরিচালিত এ বছরের এ সরস্বতী পূজোর সমাপ্তি ঘটে।

মোহরা যুব শিব সংঘের এ পূজোয় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ (চট্টগ্রাম) এর সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ।

মোহরার ঐতিহ্যবাহী এ সংগঠনের উদ্যাগে আয়োজিত তিনদিন ধরে চলা এ উৎসবে ১ম দিন ছিল দেবী সরস্বতী’র অধিবাস, ২য় দিন ছিল মূল পূজোর আনুষ্ঠানিকতা, আর ৩য় দিন অর্থাৎ ২৩শে জানুয়ারি সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ১৭০-১৮০ দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ আর ২৪শে জানুয়ারি বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয় এ বছরের সরস্বতী পূজোর। আর ২২ ও ২৩ তারিখ পূজো উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

মোহরা যুব শিব সংঘ, চট্টগ্রামের আরাকান রোড সংলগ্ন মোহরা এলাকার একটি সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সেবামূলক সামাজিক কমর্কান্ড পরিচালনা করে আসছে।

মোহরা যুব শিব সংঘ আয়োজিত এ পূজোর সব থেকে আকর্ষণীয় ব্যাপার ছিল পূজোর থিম। পূজোর থিম ছিল — “সুশিক্ষা নয় স্বশিক্ষায় জাতির উন্নতি হয়”। প্রতি বছর ই তারা এ পূজোর আয়োজন করে থাকে। কিন্তু থিম পূজো এবছর ই প্রথম। এ সংগঠন্টির প্রধান কর্ণধার প্রানেশ দেওয়ানজী তাদের পূজোর থিম নিয়ে এ প্রতিবেদক কে বলেন, “আমাদের দেশে বর্তমানযুগের একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে প্রশ্নপত্র ফাসঁ। আমরা দেখি যে সমাজে কিছু মানুষ আছে যারা টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাসঁ করছে। আবার কেউ এই ফাসঁ হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ভাল ফল অর্জন করছে। তারা হয়তো সুশিক্ষিত হচ্ছে। কিন্ত স্বশিক্ষিত হতে পারছে কি। নিজের বিবেক কে বিসর্জন দিয়ে তারা ভাল ফল অর্জন করছে। কিন্তু তাদের যে ভেতরকার শিক্ষা তাতো অপূর্ণয় থেকে যাচ্ছে। তাদের অন্ত:সার যে শূন্য থাকছে। আর তাই আমরা সবাই মিলে দেবীর আরাধনা করি। যেন, তিনি আমাদের এই সকল খারাপ পথ থেকে দূরে রাখেন।আমাদের সকলের মধ্যে যেন বিবেক জাগ্রত হয় আর আমরা যেন এই সকল ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরে আস্তে পারি। আর শিক্ষা টাকে যেন বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি। এটাকে মূলত থিম হিসেবে নিয়ে প্রতিমা নির্মাণ। আলোসজ্জ’র সাথে প্রতিমা গুলোকে সামঞ্জস্য রেখে থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে”।

মোহরা যুব শিব সংঘ আয়োজিত এ পূজোয় মূল শিল্পী ছিলেন উত্তম পাল। আর থিম এর উপর কাজ করেন চিত্রকল্প ইভেন্টস, চট্টগ্রাম। আর পূজোর দিন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শিল্পীরা অংশগ্রহণ করেন। তবে দেবী সরস্বতী সংগীতালয়ের খুদে শিল্পীদের পরিবেশনাগুলো অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর কাড়ে।

উল্লেখ্য, প্রতিবছর ই মোহরা যুব শিব সংঘ এ পূজোর আয়োজন করে আসছে। কিন্তু থিম পূজো ছিল এ বছর ই প্রথম। আর শুধু সংগঠনটির জন্য নয় বরং সমগ্র মোহরাবাসীর জন্যই সরস্বতী পূজোয় থিম পূজো ছিল প্রথম।তাই বলা চলে মোহরা যুব শিব সংঘ আয়োজিত সরস্বতী পূজোয় থিমের ব্যবহার ছিল মোহরাবাসীর প্রতি একটা ভালবাসা আর বিস্ময়ের বিস্ফোরণ এর মতো।

spot_img

আরও পড়ুন

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম।...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে...

সস, মেয়নেজ বা চিজ দেওয়া খাবার কি গরম করে খাওয়া নিরাপদ?

সস, মেয়নেজ বা চিজযুক্ত খাবার অনেক সময় একবারে শেষ...

ফোন নম্বর ছাড়াই যোগাযোগ চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে; পছন্দের নাম নেবেন যেভাবে

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারীর জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম...

হোটেলরুমের যে ৮টি জিনিস ব্যবহার করার আগে সতর্কতা প্রয়োজন

ঝকঝকে সাদা বিছানা, পরিপাটি আসবাব এবং মনোরম পরিবেশ—হোটেলরুমে প্রবেশ...

আইফোনে এল নতুন অপারেটিং সিস্টেম, কী আছে এতে

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন সফটওয়্যার হালনাগাদ ‘আইওএস ২৬.৫.২’...

স্ট্রোকের পর সুস্থ জীবনে ফিরতে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে

স্ট্রোক বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ। মস্তিষ্কে...

ইয়ারবাড কি গোপনে আশপাশের শব্দ ধারণ করতে পারে

বর্তমান সময়ে গান শোনা, অনলাইন সভায় অংশ নেওয়া, ব্যায়াম...

বিশ্বকাপ জিতলেই চাঁদে যাবে যুক্তরাষ্ট্রের ফুটবল

ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ের সঙ্গে এবার যুক্ত হতে পারে...

ফ্যাটি লিভার ও ডায়াবেটিসের মধ্যে কী সম্পর্ক, যা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে ডায়াবেটিসের পাশাপাশি দ্রুত বাড়ছে ফ্যাটি লিভারের প্রকোপ। চিকিৎসাবিজ্ঞানে...

রাতে দাঁত ব্রাশ না করলে যেসব ঝুঁকি নীরবে বাড়তে থাকে

রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার পরামর্শ দীর্ঘদিন ধরেই...

পৃথিবীকে ঠান্ডা করতে সালফার ছড়ানোর পরিকল্পনা নিয়ে নতুন উদ্বেগ

বৈশ্বিক উষ্ণতা কমাতে বায়ুমণ্ডলে সালফার ছড়িয়ে সূর্যের আলো আংশিক...
spot_img

আরও পড়ুন

জান্নাতে কি ঘুম থাকবে? কোরআন-হাদিসের আলোকে যা জানা যায়

পৃথিবীতে মানুষের স্বাভাবিক জীবনের একটি অপরিহার্য অংশ হলো ঘুম। দৈনন্দিন পরিশ্রমের পর শরীর ও মনকে বিশ্রাম দিতে ঘুমের বিকল্প নেই। তবে পরকালের চিরস্থায়ী আবাস...

ফুটবল মাঠে মুসলিম খেলোয়াড়দের সিজদার তাৎপর্য কী

বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো ম্যাচে শেষ বাঁশি বাজতেই শুরু হয় উল্লাসের বিস্ফোরণ। গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস, মাঠজুড়ে খেলোয়াড়দের আবেগ আর ক্যামেরার ঝলকানিতে তৈরি...

ফেরত না পেলেও আত্মীয়তার বন্ধন অটুট রাখার শিক্ষা ইসলামের

আত্মীয়তার সম্পর্কে দূরত্ব, ভুল বোঝাবুঝি কিংবা কষ্টের ঘটনা নতুন নয়। অনেক সময় আপনজনের কাছ থেকেই মানুষ অবহেলা, অপবাদ, মানসিক আঘাত বা ক্ষতির মুখোমুখি হয়।...

অনলাইনে জীবনসঙ্গী খোঁজা: কাজটি কি ‘হালাল’ হচ্ছে

ডিজিটাল যুগে জীবনসঙ্গী খোঁজার পদ্ধতিতেও এসেছে পরিবর্তন। আগে যেখানে ঘটক, আত্মীয়স্বজন বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের প্রস্তাব আদান-প্রদান হতো, এখন অনলাইন ম্যাট্রিমনিয়াল প্ল্যাটফর্ম ও...
spot_img