Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

বিশ্বের ১০ জন ধনী আইনজীবী

পৃথিবীতে যতরকম সন্মানজনক পেশা আছে তার মধ্যে আইনপেশা হলো একটি। একমাত্র আইনজীবীদের নামের সাথেই “লারনেড” বা “বিজ্ঞ” শব্দটি যুক্ত থাকে। বলা হয়ে থাকে ডাক্তার দেয় মানুষের শরীরের সমস্ত সমস্যার সমাধান কিন্তু আইনজীবী দেন সমাজের সকল সমস্যার সমাধান। আইনকে ক্যারিয়ার হিসেবে গ্রহন করে অনেকে পোঁছে গেছেন সাফল্যের সর্বোচ্চ স্তরে এবং হয়েছেন মিলিয়ন-বিলিয়ন সম্পদের মালিক। ঠিক তাদের মধ্যে ১০ জন ধনী আইনজীবীর নাম নিম্নে উল্লেখ করা হল।

১০. জন ব্রাঙ্কা
জন ব্রাঙ্কা ১৯৫০ সালের ১১ডিসেম্বর ব্রঙ্কসভিল, নিউইয়র্কে জন্ম গ্রহন করেন। তাকে প্রখ্যাত সঙ্গীত শিল্পের বিনোদন এবং কর্পোরেট এটর্নীদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি মাইকেল জ্যাকসনের সম্পত্তির সহ-নির্বাহক হিসেবেও কাজ করেছিলেন। তার সমম্পত্তির পরিমান প্রায় ৫০মিলিয়ন ডলার।

জন ব্রাঙ্কা

৯. জানে ঞ্জিরু মিচুকি
জানে ঞ্জিরু মিচুকি জন্মগ্রহন করেন কেনিয়াতে। তিনি ইউনিভার্সিটি অফ নাইরোবি থেকে আইনে অনার্স এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ওয়ারউক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে মাস্টার্সে পড়ালেখা করেন। জানে ঞ্জিরু মিচুকি কেনিয়ার বিখ্যাত আইনজীবী এবং ব্যবসায়ী। তিনি নাইরোবি স্টক এক্সচেঞ্জের সর্ববৃহৎ মহিলা শেয়ারহোল্ডার। তার সম্পত্তির পরিমান প্রায় ৬০ মিলিয়ন ডলার।

জানে ঞ্জিরু মিচুকি

৮.রো ব্লাক
রো ব্লাক ১৯৪৫ সালের ১৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জন্মগ্রহন করেন। তিনি ইউনিভার্সিটি অফ মিয়ামি থেকে আইনে পড়ালেখা করেন। তিনি ক্রিমিনাল অ্যাটর্নি হিসাবে প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা দিয়ে ফ্লোরিডা এবং যুক্তরাষ্ট্র জুড়ে শতশত মামলা পরিচালনা করেছেন। এছাড়াও তিনি অনেক সিভিল মামলাও পরিচালনা করেছেন। তাকে ১৯৮৭ সালে আমেরিকার শ্রেষ্ঠতম আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তার সম্পত্তির পরিমান প্রায় ১০০ মিলিয়ন ডলার।

রো ব্লাক

৭.উইলি ই. গ্যারি
উইলি ই. গ্যারি ১৯৪৭ সালের ১২ জুলাই ইস্টম্যান, জর্জিয়া তে জন্মগ্রহন করেন। তিনি নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আইনে পড়ালেখা করেন। তিনি আমেরিকার একজন বিখ্যাত অ্যাটর্নি, মোটিভেসনাল স্পিকার এবং টেলিভিশন নির্বাহী। তার সম্পত্তির পরিমান প্রায় ১০০ মিলিয়ন ডলার।

উইলি ই. গ্যারি

৬. জুডি শেইন্দলিন ১৯৪২ সালের ২১ অক্টোবর ব্রুকলিন, নিউইয়র্কে জন্মগ্রহন করেন। তিনি ১৯৬৫ সালে নিউইয়র্ক ল স্কুলে তার আইন শিক্ষা সম্পন্ন করেন। তিনি বিচারক হিসেবে বেশি পরিচিত। তিনি নিউইয়র্কে ২৫বছর পারিবারিক আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার কর্মজীবনের সময় ২০ হাজারের বেশি মামলার বিচারক হিসেবে বিচারকার্য করেছেন। ১৯৯৬ সালে তিনি অবসর গ্রহন করেন। তার মোট সম্পত্তির পরিমান প্রায় ১৫০ মিলিয়ন ডলার।

জুডি শেইন্দলিন

৫. বিল নিউকোম
বিল নিউকোম ১৯৪২ সালে ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহন করেন। তিনি ১৯৬৭ সালে স্ট্যানফোর্ড ল স্কুল থেকে আইন ডিগ্রী গ্রহন করেন। মিঃ নিকোম মাইক্রোসফ্ট কর্পোরেশনের প্রধান আইনজীবী ছিলেন। তিনি প্রায় ২৫ বছর মাইক্রোসফ্ট কর্পোরেশনের আইনি এবং সরকারী কাজকর্ম পরিচালনা করেন। ২০০২ সালে তিনি আইন ও কর্পোরেট বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাইক্রোসফট থেকে অবসর গ্রহণ করেন। তার মোট সম্পত্তির পরিমান প্রায় ৮৫০ মিলিয়ন ডলার।

বিল নিউকোম

৪.উইলিম লারাচ
উইলিম লারাচ ১৯৪৬ সালের ১৪ মার্চ ওহিও রিভার ভেলি, মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্র তে জন্মগ্রহন করেন। তিনি আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী আইনজীবিদের একজন। তার মোট সম্পত্তির পরিমান প্রায় ৯০০ মিলিয়ন ডলার।

উইলিম লারাচ

৩.উইচাই থংটেং
উইচাই থংটেং থাইল্যান্ডের একজন ক্ষমতাধার আইনজীবী। ১৯৭০সালে থমাসসেট বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়ালেখা করে। তিনি থাইল্যান্ডের ৫০ জন ধনী বেক্তির মধ্যে একজন। তার মোট সম্পত্তির পরিমান প্রায় ১.১ বিলিয়ন ডলার।

উইচাই থংটেং

২.জো জামাইল
জো জামাইল ১৯২৫ সালের ১৯ অক্টোবর হিউস্টন, টেক্সাস, মার্কিন যুক্তরােষ্ট্র জন্মগ্রহন করেন। তাকে “কিং অফ টরটস“ বলে ডাকা হয়। তিনি ৫০০ টিরও বেশি মামলায় জয় লাভ করেন। ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ৯০ বছর বয়সে তিনি মারা যান। তার মোট সম্পত্তির পরিমান প্রায় ১.৭ বিলয়ন।

জো জামাইল

১.রিচার্ড স্ক্রুগস
রিচার্ড স্ক্রুগস ১৯৪৬ সালের ১৭ মে মিসিসিপি, মার্কিন যুক্তরােষ্ট্র জন্মগ্রহন করেন। ১৯৭৬ সালে তিনি ইউনিভার্সিটি অফ মিসিসিপি ল স্কুল থেকে আইনে পড়ালেখা শেষ করেন। তিনি জেক্সন, মিসিসিপির একটি ল ফার্মে আইনের কর্ম জীবন শুরু করেন। তার মোট সম্পত্তির পরিমান প্রায় ১.৭ বিলিয়ন ডলার।

রিচার্ড স্ক্রুগস

লেখকঃ মোঃ নাঈম হুদা
আইন বিভাগ
স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।

spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...
spot_img

আরও পড়ুন

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল আঁচড়ানো, পোশাক পরা, রান্নাবান্না, বাজারের ব্যাগ বহন কিংবা অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ—সব ক্ষেত্রেই কাঁধের...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা এসেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই...
spot_img