Tuesday, June 30, 2026
27.8 C
Dhaka

সাবা সিদ্দিকা সুপ্ত এর গল্প “অন্ধাস্তিত্ব”

অন্ধাস্তিত্ব

সবে আর পনের কি বিশ সেকেন্ড আছে হাতে নিজের জীবনের জন্য। বাম পা’টা বাড়িয়েই এগুনো শুরু করলো তিথি। সময়টা ঠিক সন্ধ্যা। আকাশের গোল জিনিসটাকে ‘চাঁদ’ নামের কিছু মনে না হলেও পরক্ষণেই ও বুঝতে পারলো সেটা পূর্ণিমা। আলোতে অন্ধকারের ঘনত্ব ক্রমশ বেড়ে উঠছিল যা বোধ হয় “রো”- কেও হার মানিয়েছিল। হয়ত কিছুক্ষণ পরই তিথি থাকবে না, আবার থাকতেও পারে। ওর ইচ্ছে করছিল চাঁদের আলোটাকে টুপ করে নিভিয়ে দিতে। চাচ্ছিল না সেখানে ও আর পাহাড়টা ছাড়া আর কেউ থাকুক।
শরীরটাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো তিথি। এক পা, দু পা করে পাহাড়ের ধারে এগিয়ে যেতে থাকলো। ঠিক যেভাবে এগিয়ে যেতে চেয়েছিল জীবনের প্রত্যেকটি সফলতার দিকে। কিন্তু এ যে অন্যরকম সফলতা। মৃত্যুকে ও চ্যালেঞ্জ করেছিল, মৃত্যু ওকে গ্রহণ করুক আর নাই করুক ও মৃত্যুর আঁচল ছাড়বে না। পাহারের ধারে দশ সেকেন্ডের মধ্যে পৌছেও গেলো ও। ত্রিশ তলা সমান পাহাড়টা থেকে নিচে তাকিয়ে একটুও মাথা ঘোরালো না, পা’টা কাঁপল না। কী করবে ও এখন?! “গুডবাই আর্থ” বলে চিৎকার দেবে!! কিন্তু এই নাটকীয়তাটা কি না করলেই চলছিল না! একটু পরেই যা হতে চলেছে সেটাই তো তিথির জীবনের সবচেয়ে বড় নাটক, যার কাছে সমস্ত এ্যাকটিং ফিকে পরে যায়।
আর এক পা বাড়ালেই অভিকর্ষের টান পড়বে। ভূমি ওকে নিজের সঙ্গে আলিঙ্গন করতে চাইবে। কিন্তু নাহ, এটা সুইসাইড না।
বাঞ্জি জাম্প, জীবনের সবচেয়ে নাটকীয় ভ্রমণ; যেখানে তিথি ওর সব না পারাগুলোকে জয় করবে। যেখানে তিথি একটা বাঞ্জি জাম্প করার আগে ইমোশনালী কথাগুলো ভেবে পা বাড়াচ্ছে, সেখানে হয়ত কিছু মেয়ে জীবনের প্রতি বিতৃষ্ণায় সুইসাইড করার আগে এই কথাগুলোই ভাববে। সেই মেয়েটা হয়তো অন্যের থেকে হাজার গুণে ব্রিলিয়্যান্ট। সফলতার চূড়ান্ত সীমায় পৌছানোর ঠিক আগ মুহূর্তে যখন একটা মেয়ে দেখতে পায় যে, সে মেয়ে হয়ে ব্রিলিয়্যান্ট বলে তার ছেলে ক্লাসমেটকে এই নিয়ে তিরস্কার করা হচ্ছে তখন তার সফলতার পেছনে হাজারটা সাপোর্ট থাকা সত্ত্বেও মনের একটা যায়গা ভেঙে যায়। পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রচুর পরিমাণে হরমোন নিঃসরিত হয়, জীবণকে খুবই গুরুত্বহীন বলে মনে হয়। তবে কি এই কথাটা শোনার জন্যই বেঁচে থাকা, এত পরিশ্রম, এত জানা!
পনের জনের মধ্যে দশ জন ছেলের পাঁচ জন মেয়ের প্রতি এক্সট্রা রেসপেক্ট পারতপক্ষে দেখতে ভালো হলেও তা কি আদৌ অপমানের নয়! এর মানে কি এই নয় যে, মেয়েরা দুর্বল বলে তাদেরকে আলাদাভাবে রেসপেক্ট করার আইন জারী করে দেওয়া হয়েছে! কই, কোন মেয়ের জন্য তো এমন কোন রুল তৈরি হয়নি যে যানবাহনে কোন পুরুষ সহযাত্রী দাঁড়িয়ে যাত্রা করলে তাকে উঠে বসতে দিতে হবে। তবে মানবিকতার ব্যাপারটা আলাদা। অনেকে মানবিকতার ধারও ধারে না। লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা নিজের ইমেজ লেভেল বাড়াতে নিজের সিট ছেড়ে দেয় এরা।
নিম্নবিত্ত পরিবারে অনেক কষ্ট করে ডাক্তারি পড়া মেয়েটিকে যখন বলা হয়, “ছুড়ি, কাঁচি দিয়ে মানুষের চামড়া কেটে আর কি হবে?? বিয়ের পর স্বামীর সেবাই তো তোমার আসল কাজ”, তখন কি তার সব চেষ্টা বিফলে যায় না!!
তবে মেয়েরা, তোমাদের দৃষ্টিটাকে খোল। নিজেকে জান, নিজেকে জানো, নিজেকে শেখো। অন্ধত্বকে পেছনে মাড়িয়ে বাঞ্জি জাম্প দিয়ে প্রমাণ করে দাও নিজের অস্তিত্বকে।

লেখা:  সাবা সিদ্দিকা সুপ্ত

spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের...

কোরআনের আলোকে আদর্শ পিতার ৫ গুণ

পবিত্র কোরআনে নবী ইয়াকুব (আ.)-এর জীবনকে একজন দায়িত্বশীল, প্রজ্ঞাবান...

হালাল উপার্জনের পথে চাকরিজীবীদের জন্য ৫ নির্দেশনা

জীবিকার সন্ধানে মানুষ চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন পেশায়...

ইসলামে বিনোদন: বৈধতার সীমা ও নৈতিকতার নীতিমালা

ইসলাম মানুষের স্বাভাবিক চাহিদার অংশ হিসেবে বিনোদনকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ...

অর্থনৈতিক বৈষম্য কমাতে ইসলামের পাঁচটি মৌলিক নীতি

ইসলাম ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রের মতো অর্থনৈতিক ব্যবস্থাকেও...

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশে মুমিনের জীবনে যে ছয়টি উপকার আসে

প্রতিদিনের জীবনে মানুষ অসংখ্য নেয়ামত ভোগ করলেও সেগুলোর অনেকটাই...

ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না যেসব শিশু

দেশব্যাপী পরিচালিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে...

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে...

ডিজিটাল সেবা সম্প্রসারণে ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল...

মুস্তাফা মনোয়ারের প্রয়াণে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের...

সন্ধ্যা পর্যন্ত ১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘণ্টায়...
spot_img

আরও পড়ুন

হারিয়ে যাওয়া মাজহাবগুলোর ইতিহাস: কেন টিকে থাকেনি ইসলামের বহু ফিকহি ধারা

ইসলামের ইতিহাসে বর্তমানে হানাফি, মালিকি, শাফেয়ি ও হাম্বলি—এই চার মাজহাবই সবচেয়ে পরিচিত। তবে ইসলামি ফিকহের প্রাথমিক যুগে আরও অনেক সুসংগঠিত মাজহাবের অস্তিত্ব ছিল। সময়ের...

‘পিতা’ শব্দের কোরআনিক ব্যবহার: পিতৃত্বের ধারণা, ভাষাগত তাৎপর্য ও পারিবারিক শিক্ষার বিশ্লেষণ

পবিত্র কোরআনে পিতা কেবল একটি পারিবারিক পরিচয়ের নাম নয়; বরং দায়িত্ব, স্নেহ, ত্যাগ ও আদর্শিক নেতৃত্বের প্রতীক হিসেবেও উপস্থাপিত হয়েছেন। সন্তানের লালন-পালন, নৈতিক শিক্ষা...

সময়ের বরকত অর্জনে মুমিনের ৫ কার্যকর অভ্যাস

ইসলামে সময়কে মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআন ও হাদিসে সময়ের যথাযথ ব্যবহার, কর্মদক্ষতা বৃদ্ধি এবং ইবাদতের মাধ্যমে জীবনকে সুশৃঙ্খল...

প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইসলামের ৫ গুরুত্বপূর্ণ নির্দেশনা

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। ইসলাম প্রকৃতি ও পরিবেশকে আল্লাহর সৃষ্টি হিসেবে মর্যাদা দিয়েছে এবং পৃথিবীর ভারসাম্য...
spot_img