Monday, September 21, 2026
34 C
Dhaka

চলচিত্রের দিকদর্শী জহির রায়হানের জন্মদিন

আগামী ডেস্কঃ

বাংলা চলচিত্রের প্রবাদ পুরুষ জহির রায়হানের আজ জন্মদিন। ১৯৩৫ সনে আজকের এই দিনে অর্থাৎ ১৯ আগস্ট ফেনি জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার চাকুরীর সুবাদে শৈশবের পুরোটা সময়ই কেটেছে কোলকাতাতে। ১৯৪৭ এ দেশ ভাগ হলে ঢাকা ফিরে আসেন তাঁদের পুরো পরিবার।

১৯৫৮ সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স পাশ করেন। ছোটবেলা থেকেই জহির রায়হান লেখালিখির সাথে জড়িত ছিলেন। ছাত্রাবস্থায় ১৯৫০ সনে সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তিনি বেশ কয়েকটি পত্রিকাতে সাংবাদিক এবং সম্পাদক হিসেবে কাজ করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ যুগের আলো, খাপছাড়া, যান্ত্রিক, সিনেমা, প্রবাহ(সম্পাদক) ইত্যাদি। তাঁর প্রথম গল্পগ্রন্থ “সূর্যগ্রহণ” প্রকাশিত হয় ১৯৫৫ সনে। আবহমান গ্রামীণ জীবনের চিত্র নিয়ে লেখা “হাজার বছর ধরে” উপন্যাসটি জহির রায়হানের সেরা গ্রন্থ হিসেবে বিবেচিত হয়।

সাহিত্যকর্মকে আরও বিস্তৃতভাবে এগিয়ে নিতে ১৯৫৭তে তিনি চলচিত্রকার হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেন

জহির রায়হানের প্রথম চলচিত্র “জাগো হুয়া সাবেরা”। যেখানে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৬১তে প্রধান পরিচালক হিসেবে মুক্তি পায় “কখনো আসেনি”। এরপর তিনি নির্মাণ করেন পাকিস্তানের প্রথম রঙিন চলচিত্র “সঙ্গম”।

ছাত্রাবস্থা থেকেই লেখালিখির পাশাপাশি জহির রায়হান রাজনীতিতেও প্রবলভাবে জড়িত ছিলেন এবং বহুবার কারাবরণ করেছেন। বায়ান্নোর ভাষা আন্দোলনে তিনি ছিলেন পরিচিত মুখ। ২১শে ফেব্রুয়ারির ঐতিহাসিক আমতলা সমাবেশে তিনি উপস্থিত ছিলেন এবং কারাবরণ করেন। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তাঁর নির্মিত “জীবন থেকে নেওয়া” চলচিত্রটি ভূয়সী প্রশংসা লাভ করে এবং সেই সাথে তিনি পাকিস্তান সরকারের রোষানলের মুখে পড়েন।

 

এরপর ৬৯’ এর গণ অভ্যুত্থানে অংশ নেন। ৭১’ এর মুক্তিযুদ্ধেও তিনি নিজের ছাপ রাখেন। যুদ্ধ শুরু হলে তিনি কোলকাতা চলে যান। সেখানে তিনি স্বাধীনতা যুদ্ধের প্রতি ঐক্যমত গড়ে তুলতে থাকেন এবং নির্মাণ করেন মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্ট্রি “স্টপ জেনোসাইড”। কোলকাতার বিভিন্ন থিয়েটারে চলে তাঁর ডকুমেন্ট্রি ও জীবন থেকে নেওয়া চলচিত্রটি। প্রবল আর্থিক দৈন্যদশা চলা সত্বেও চলচিত্র প্রদর্শনী থেকে অর্জিত টাকার পুরোটাই তিনি তুলে দেন মুক্তিযোদ্ধাদের হাতে।

দেশ স্বাধীন হলে ১৭ই ডিসেম্বর ১৯৭১ এ তিনি ঢাকায় ফিরে আসেন এবং তার ভাই শহীদুল্লাহ কায়সারকে খোঁজা আরম্ভ করেন। যাঁকে আল বদরের সহযোগীতায় পাক মিলিটারিরা ধরে নিয়ে গুম করে ফেলেছিল। ১৯৭২ সনের জানুয়ারির ৩০ তারিখে ভাইকে খুঁজতে জহির রায়হান মিরপুর যান এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেন নি। স্বাধীনতার বহুবছর পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় মিরপুর বিহারি পল্লীতে ছদ্মবেশী পাক মিলিটারিরা বাঙালির ওপর গুলি চালালে সেখানেই নিহত হন বাংলা চলচিত্রের বরপুত্র জহির রায়হান।

ব্যক্তিগত জীবনে জহির রায়হান দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৬১ সনে সুমিতা দেবীকে এবং ১৯৬৮ সনে সুচন্দাকে বিবাহ করেন। সুমিতা দেবীর ঘরে দুই সন্তান অনল রায়হান ও বিপুল রায়হান। সুচন্দার ঘরে তপু রায়হান। তারা প্রত্যকেই প্রতিষ্ঠিত নাট্যাভিনেতা

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img