Sunday, April 19, 2026
34 C
Dhaka

ভয়াবহ ভাঙনে জাজিরায় পদ্মার থাবা, মুহূর্তেই বিলীন ১৯ স্থাপনা

পদ্মার ভাঙনে জাজিরার নাওডোবায় বিলীন ১৯ স্থাপনা, আতঙ্কে শতাধিক পরিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্পের আওতায় নির্মিত নদী রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ অন্তত ১৯টি স্থাপনা মুহূর্তেই নদীতে বিলীন হয়ে গেছে।

সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে হঠাৎ করে বাঁধে ধস নামতে শুরু করে। বিকেল ৪টার পর ভাঙনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। কয়েক ঘণ্টার মধ্যেই ছয়টি পরিবারের বসতবাড়ি এবং ১৩টি দোকানপাট পদ্মায় তলিয়ে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো মাঝিকান্দি-নাওডোবা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক স্থাপনা নদীতে তলিয়ে যায়। পদ্মার প্রবল স্রোতের কারণে আলম খার কান্দি, উকিল উদ্দিন মুন্সি কান্দি এবং ওছিম উদ্দিন মুন্সি কান্দি গ্রামের অন্তত ৬০০ পরিবার এখন সরাসরি ভাঙনের হুমকিতে রয়েছে। অনেকেই রাতের আঁধারে ঘরবাড়ি ও ব্যবসার মালামাল সরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সেতুর পূর্ব পাশে প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার দীর্ঘ রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে গত বছর নভেম্বর, চলতি বছরের ৮ জুন এবং সর্বশেষ সোমবারের ভাঙনে ওই এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একাধিকবার ভাঙনের পূর্বাভাস দেওয়ার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তারা স্থায়ী ও টেকসই রক্ষা বাঁধ নির্মাণের জোর দাবি জানান, নতুবা পুরো জাজিরা নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. নাসির উদ্দিন বলেন, “দুপুরে দেখি বাঁধের মাটি সরতে শুরু করেছে। কিছুক্ষণ পরেই একে একে দোকান আর বাড়িগুলো নদীতে তলিয়ে যায়। আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি। এখনই স্থায়ী বাঁধ না হলে সব শেষ হয়ে যাবে।”

ইউপি সদস্য মো. জলিল সরদার বলেন, “নদীতে কয়েক দিন ধরেই তীব্র স্রোত দেখা গেছে। বাঁধে ফাটলও ছিল, কিন্তু কর্তৃপক্ষকে জানালেও তারা গুরুত্ব দেয়নি। এ অবহেলার ফলেই আজকের ভয়াবহ বিপর্যয়।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, “ভাঙন রোধে প্রশাসন জরুরি ব্যবস্থা নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদে সরিয়ে নেওয়া, ত্রাণ সহায়তা দেওয়া এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে।”

পাউবোর নির্বাহী প্রকৌশলী তারেক হাসান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাঙনের দৈর্ঘ্য প্রায় ২০০ মিটার। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) এখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিল। ভাঙন ঠেকাতে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img